অনলাইন ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৬, ৫:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাইফুল হকের সঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে বিএনপি জোটের প্রার্থী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সঙ্গে মতবিনিময় করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা।

রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে অবস্থিত গ্র্যান্ড মহলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক ঐক্য ও নাগরিক অধিকার নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, মনিকা গোমেজ, রবীন্দ্র গোমেজ, ডিউ পি রোজারিও, দানিয়েল কোস্তা, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশরেকা অদিতি হক প্রমুখ।

সভায় সাইফুল হক বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র কখনোই তার নাগরিকদের সাংস্কৃতিক ও ধর্মীয় বিশ্বাসের জন্য তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে কোনো বৈষম্য করতে পারে না। সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের মৌলিক পবিত্র দায়িত্ব।

আরও পড়ুন  বিরোধীদলীয় নেতার এপিএস হলেন নজরুল ইসলাম

তিনি আরও বলেন, আমাদের ঐতিহ্যবাহী বহুত্ববাদী রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা নিহিত রয়েছে।

ঢাকা-১২ নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে সাইফুল হক বলেন, এখানে কোনো নাগরিক তার অধিকারের ক্ষেত্রে কোনো বৈষম্যের শিকার হবে না। এই এলাকার সমস্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক নির্মূলে সমন্বিত নীতি-কৌশল গ্রহণ করা হবে। দেশের গণতান্ত্রিক উত্তরণে সামাজিক সম্প্রীতি শক্তিশালী করতে সবাইকে ‘এক প্রাণ এক মন’ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০