অনলাইন ডেস্ক
২০ জানুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তীকালীন সরকার এক অর্থে পুরোপুরি নিরপেক্ষ নয়: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

এই সরকার পুরোপুরি এক অর্থে নিরপেক্ষ না। এই সরকার জুলাই অভ্যুত্থানের পক্ষের সরকার-এমনটাই মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে গণভোট প্রচারণা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘সরকার জুলাইয়ে যে গণআকাঙ্ক্ষা প্রতিফলন ঘটলো সেটির পক্ষেই বলবে, এটিই তার কাজ। সেই অর্থে এটি পক্ষপাতহীন না, পক্ষপাতমূলক, সেজন্য হ্যাঁ বলছি। কিন্তু হ্যাঁ ভোটটা মানুষের বৃহত্তর স্বার্থে। যেন আমাদের সমাজে এক ধরনের পরিবর্তন আমরা নিয়ে আসতে পারি, এই আইনগুলো পরিবর্তনের মাধ্যমে। যেন এই দেশে গণতন্ত্র বহাল থাকে। যেন বৈষম্যগুলো তীব্র না হয়ে ওঠে, বৈষম্যগুলোর অবসান হয়, বৈষম্যগুলো কমে আসে।’

সরকার মনে করে, যে প্রস্তাবগুলো রেখে গণভোট দেওয়া হয়েছে, জনগণ যদি হ্যাঁ ভোট দেয়, তাহলে একটি গুরুত্বপূর্ণ ম্যান্ডেট আসবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন,‘রাজনৈতিক দলগুলোর মধ্যে যারাই ক্ষমতায় আসুক না কেন, তারাই বিষয়গুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। এই বিবেচনা থেকেই এই গণভোটের আয়োজন এবং আমরা হ্যাঁ ভোট দেয়ার জন্য বলছি।’

জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই আমাদের এই আয়োজন উল্লেখ করে ডা. বিধান বলেন, ‘তাই সরকারের পক্ষে থেকে গণভোটে সবার অংশ নিয়ে পরিবর্তনের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। হ্যাঁ ভোটে আমাদের দেশটাকে গণতান্ত্রিক ও বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে পারব। সরকারের পক্ষ থেকে এটিই আমাদের আহ্বান।’

আরও পড়ুন  শহীদ ওসমান হাদিকে কোনো দলের করা যাবে না : ইনকিলাব মঞ্চের সদস্য সচিব

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক রাখা না যায়, তাহলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না৷ মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যেতে আগ্রহী হয় সেটাও দেখতে হবে।

তাই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আপনারা আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন। আপনারা কোনো দলের পক্ষে কাজ করবেন না। আপনি যদি কোনো দলের পক্ষে কাজ করেন, তাহলে আপনার নৈতিক শক্তির অবক্ষয় ঘটবে এবং মানুষের চোখেও ছোট হয়ে যাবেন। সর্বোপরি, ভালোভাবে ভোট পরিচালনা করতে পারবেন না।’

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা আয়োজন করা হয়। এ সময় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং সরকারি দফতরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০