অনলাইন ডেস্ক
২০ জানুয়ারী ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফের ছোটপর্দায় ফিরছেন সৌরভ

দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় নিজের পুরোনো আসনে ফিরছেন সৌরভ গাঙ্গুলি। জানা গেছে, আগামী মার্চ মাস থেকেই ‘স্টার জলসা’র জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সঞ্চালনা শুরু করবেন তিনি। বর্তমানে বিদেশ সফরে ব্যস্ত থাকলেও খুব দ্রুতই দেশে ফিরে এই প্রজেক্টের কাজ শুরু করবেন।

যদিও দর্শক তাকে জি বাংলার ‘দাদাগিরি’র মঞ্চে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তবে এবার বিগ বসের মাধ্যমেই তাদের সেই আক্ষেপ পূরণ হতে চলেছে। এদিকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে ইতোমধ্যে সৌরভের বাড়ির কিছু অংশ ক্যামেরাবন্দি করেছেন। ছবির শুটিং শুধুমাত্র কলকাতাতেই সীমাবদ্ধ থাকবে না; লন্ডন এবং মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হবে মহারাজের বর্ণিল জীবন।

ছবির নামভূমিকায় অভিনয় করছেন বলিউডের শক্তিমান অভিনেতা রাজকুমার রাও। চরিত্রের প্রয়োজনে রাজকুমার শুধু বাংলা শিখছেন না, রীতিমতো সৌরভের স্টাইলে ব্যাটিংয়ের মহড়াও দিচ্ছেন। তাকে বাংলা শেখাতে সাহায্য করছেন তার স্ত্রী পত্রলেখা।

আরও পড়ুন  রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

সম্প্রতি রাজকুমার এক কন্যা সন্তানের বাবা হয়েছেন। সৌরভও যেহেতু এক মেয়ের বাবা, তাই পর্দার বাইরেও পিতৃত্বের যে অভিজ্ঞতা রাজকুমার অর্জন করেছেন, তা ছবিতে সৌরভের আবেগঘন দৃশ্যগুলোতে বিশেষ মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলির চরিত্রে কে থাকছেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আগে মিমি চক্রবর্তীর নাম শোনা গেলেও বর্তমানে জল্পনা চলছে যে, এই চরিত্রে মিমিকে নয়, বরং বাংলার অন্য কোনো নামী অভিনেত্রীকে দেখা যেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সৌরভ গাঙ্গুলির সম্মতির ওপর। এছাড়া সৌরভের কন্যা সানা গাঙ্গুলির শৈশবের চরিত্রে দেখা যাবে হিন্দি সিনেমার এক পরিচিত শিশুশিল্পীকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১১

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১২

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৩

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৪

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৫

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৬

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১৭

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৮

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৯

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

২০