অনলাইন ডেস্ক
২০ জানুয়ারী ২০২৬, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুরে বিএনপি-জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশ বলছে হাতাহাতি

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় নারী কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার পর উত্তর পীরেরবাগে জামায়াত নেতা-কর্মীদের জিম্মি করে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে জামায়াতের অন্য নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় জামায়াতের দুই কর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।

এদিকে এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করলেও বর্তমানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। পুলিশের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান বলেন, হাতাহাতি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

আরও পড়ুন  ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতির সিদ্ধান্ত ১১ দলীয় ঐক্যের, নতুন কর্মসূচি ঘোষণা

ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মূসা ঢাকা পোস্টকে বলেন, দুপুরে শ্যাওড়াপাড়ায় বিএনপি প্রার্থী মিল্টনের স্ত্রী জামায়াতের নারী কর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। সন্ধ্যায় জামায়াত নেতা-কর্মীদের জিম্মি করা হয়, মারধরের পর হামলা চালানো হয়। পরবর্তীতে সেখানে জামায়াতের অন্য নেতাকর্মীরাও উপস্থিত হন।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতা কামনা করা হয়। এ ঘটনায় জামায়াতের দুই কর্মী আহত হয়েছেন। তাদের কল্যাণপুর ইবনে সিনায় ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০