অনলাইন ডেস্ক
২০ জানুয়ারী ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবির কবি সুফিয়া কামাল হলে এআই প্রশিক্ষণ কর্মশালা

জাতীয় ছাত্রশক্তি ও ক্যারিয়ার অ্যান্ড এমপাওয়ার ফোরামের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে অনুষ্ঠিত হয়েছে ‘এডভান্সড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কবি সুফিয়া কামাল হল অডিটোরিয়ামে এ কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালাটি পরিচালনা করেন গুগল ডিপমাইন্ড প্রজেক্টের এআই ইঞ্জিনিয়ার আহাদ বিন ইসলাম শোয়েব। কর্মশালায় এডভান্সড এআই ও জেনারেটিভ এআই, প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও আধুনিক এআই টুলস, পড়াশোনা ও ক্যারিয়ারে এআই-এর বাস্তব প্রয়োগ, পাশাপাশি ভবিষ্যতের চাকরির বাজারে নিজেকে প্রস্তুত করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কবি সুফিয়া কামাল হলের প্রায় চার শতাধিক ছাত্রী কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদী হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং সাধারণ সম্পাদক আল আমিন সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রী, কবি সুফিয়া কামাল হল সংসদের নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক ও ক্যারিয়ার ইমপাওয়ারমেন্ট ফোরামের সভাপতি শিমু আক্তার।

আরও পড়ুন  যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

অনুষ্ঠানে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, “জাতীয় ছাত্রশক্তি সব সময় শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা চাই শিক্ষার্থীরা আধুনিক দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে উঠুক।”

তিনি আরও বলেন, ‘এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আমরা ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোতেও আয়োজন করব। ঢাকা হবে দক্ষিণ এশিয়ার পোডিয়াম আর এই নেতৃত্ব তৈরিতে জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই।’

জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আল আমিন সরকার বলেন, ‘নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনকে উপভোগ্য ও কার্যকর করতে জাতীয় ছাত্রশক্তি নিয়মিত স্কিলভিত্তিক কর্মসূচি আয়োজন করে যাবে এবং দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে ভূমিকা রাখবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদী হাসান বলেন, ‘অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জন না করলে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা সম্ভব নয়। তাই পরিকল্পিতভাবে প্রয়োজনীয় সফট স্কিল অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০