অনলাইন ডেস্ক
২১ জানুয়ারী ২০২৬, ৬:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে মামুনুল হকসহ ৬ জনের প্রার্থিতা প্রত্যাহার

বাগেরহাট বাগেরহাটের ৪টি আসনে বিএনপির বিদ্রোহী, এনসিপি, খেলাফত মজলিসসহ ৬ প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এসব প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরের তথ্য অনুযায়ী, বাগেরহাট-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা মার্কা) আমীর মাওলানা মামুনুল হক মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, একই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা মার্কা) মাওলানা রমিজ উদ্দিন, খেলাফত মজলিসের (দেয়াল ঘড়ি)বালী নাসের ইকবাল মনোনয়ন প্রত্যাহার করেছেন। বাগেরহাট-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি‘র মোল্লা মো. রহমাতুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা মার্কা) মো. জুলফিকার হোসেন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

এনসিপি, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা বলছেন, ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ১০ দলীয় জোটের যে প্রার্থী রয়েছেন তার পক্ষে কাজ করবেন।

আর বিএনপির সাবেক জেলা সভাপতি স্বতন্ত্র প্রার্থী এমএ সালাম বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন।

এদিকে ৬ প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় জেলার চারটি আসনে ২৩ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে বাগেরহাট-১ আসনে আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন- বিএনপির প্রার্থী কোপিল কৃষ্ণ মন্ডল, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ এইচ সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মাসুদ রানা, ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতের মাওলানা মশিউর রহমান খান, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী আবু সবুর শেখ, এবি পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় পার্টি-জেপির স ম গোলাম সরোয়ার, মুসলিম লীগের এমডি শামসুল হক।

আরও পড়ুন  রাষ্ট্র সংস্কারের বদলে ‘দায়মুক্তির ফাঁদ’ তৈরি হচ্ছে : টিআইবি

বাগেরহাট-২ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন- বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ এইচ সেলিম, ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতের শেখ মঞ্জুরুল হক রাহাদ, ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এ্যাড. আতিয়ার রহমান।

বাগেরহাট-৩ আসনে ৫ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন- বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ এইচ সেলিম, ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতের এ্য্যড. আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিল্লুর রহমান, জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডির মো. হাবিবুর রহমান মাস্টার।

বাগেরহাট-৪ আসনে কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি। এই আসনে পূর্বের মতো ৬ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন- বিএনপির প্রার্থী সোমনাথ দে, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন, ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতের অধ্যক্ষ আব্দুল আলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওমর ফারুক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. আ. লতিফ খান, জাতীয় পার্টি-জেপি‘র সাজন কুমার মিস্ত্রি। বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ৬ জন বৈধ প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এখন ২৩ জন বৈধ প্রার্থী রয়েছেন। বুধবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০