অনলাইন ডেস্ক
২১ জানুয়ারী ২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বহিষ্কারের হুমকি পেয়েও মাঠে থাকার ঘোষণা এক প্রার্থীর

বিএনপি থেকে বহিষ্কারের হুমকি পেয়েও শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়াননি কাজী নাজমুল হোসেন তাপস।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচনী লড়াইয়ে মাঠে থাকার ঘোষণ দেন। তিনি বিএনপির মনোনয়নবঞ্চিত বিদ্রোহী প্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মান্নানের পাশাপাশি জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপির নির্বাহী কমিটির এক সদস্য কালবেলাকে জানান, একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও কাজী নাজমুল হোসেন তাপস তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ কারণে তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  জুলাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে যাবেন তারেক রহমান

এ বিষয়ে বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস বলেন, অসংখ্য নেতাকর্মীর ভালোবাসা ও সমর্থনের কারণে আমি এখনো নির্বাচনে আছি। নবীনগরবাসীকে আমি ছেড়ে যায়নি। আশা করি, তারাও আমাকে ছেড়ে অন্য কাউকে নির্বাচনে বেছে নেবেন না।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এ আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাড. আবদুল বাতেন এবং গণফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম ভূঁইয়া তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। শেষ পর্যন্ত বিএনপি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০