অনলাইন ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬, ৪:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

বুধবার (২১ জানুয়ারি) রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন বিএনপির এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

সেলিমুজ্জামান বলেন, গোপালগঞ্জের মানুষ একটি বিশেষ দলের প্রতি দুর্বল ছিল এবং আছে। আমি আপনাদের সন্তান হিসেবে বলব- আজকে কিন্তু সেই দলটি নেই, সেই দলের প্রতীকও নেই। আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলেই মুকসুদপুর–কাশিয়ানির কাঙ্ক্ষিত ও টেকসই উন্নয়ন সম্ভব হবে।

তিনি বলেন, আজ কাশিয়ানী-মুকসুদপুর উপজেলার মানুষের একটি সুযোগ আসছে। আপনারা আজ অনেকেই এখানে উপস্থিত আছেন। আপনারা আমার আত্নার আত্নীয়, একই গ্রামের বাসিন্দা। আগামীতে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন তাহলে আমি বলতে পারি- কাশিয়ানী-মুকসুদপুর উপজেলার মানুষের বেকার সমস্যা, রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যাবস্থার উন্নয়ন এবং মাদক নির্মুলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব।

আরও পড়ুন  আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা

খন্দকার তৈয়বুর রহমান সুলতানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সহসভাপতি নুরে আলম তোতা, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, ব্যারিস্টার সানজিদ হোসেন কৌশিক, কাশিয়ানী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন খান, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, মহেশপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০