অনলাইন ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬, ৪:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনসভা সকালে, রাত থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

সিলেটের জনসভা থেকে নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিকতা শুরু করবে বিএনপি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠে জনসভায় যোগ দিয়ে নির্বাচনী প্রচারকাজের উদ্বোধন করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এরইমধ্যে বুধবার রাত সাড়ে ৮টায় সিলেটে পৌঁছেছেন তিনি। সেখানে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে অবস্থিত শ্বশুর বাড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দিয়েছেন তারেক রহমান।

এদিকে বুধবার মধ্যরাত থেকেই মিছিলে মিছিলে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। সেখানেই রাত্রিযাপন করবেন তারা। এরইমধ্যে সিলেট-৪ আসনে বিএনপি মনোনিত প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এবং সিলেট-৫ আসনে জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ওবায়দুল্লাহ ফারুকসহ বিভিন্ন নেতার নেতৃত্বে নেতকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছেছেন।

সিলেট জেলা ছাড়াও সুনামগঞ্জ জেলার ৫টি আসনের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অবস্থান করছেন।

আরও পড়ুন  আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা থেকে আসা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম কালবেলাকে বলেন, দীর্ঘ প্রতিক্ষা শেষে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। প্রথমবারের মতো নেতাকে কাছ থেকে দেখার ইচ্ছা ছিল। সেই অপেক্ষার অবসান ঘটবে সকালে।

গোলাপগঞ্জ থেকে আসা জলিল আহমদ কালবেলাকে বলেন, তারেক রহমানকে এক নজর দেখতে রাতেই সিলেট এসে পৌঁছেছি। তাকে কাছে থেকে দেখা এবং তার বক্তব্য শোনার ইচ্ছা ছিল খুব। সকালে সেই ইচ্ছা পূরণ হবে।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ কালবেলাকে বলেন, আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সিলেটে অবস্থান করছেন। তার সমাবেশ ঘিরে পুরো সিলেটে আমেজ বিরাজ করছে। মধ্যরাতেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নেমেছে। কয়েক লাখ মানুষের জনসমাবেশ ঘটবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০