অনলাইন ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬, ৪:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী যুব আন্দোলনে যোগ দিলেন জামায়াত নেতা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জামায়াতে ইসলামী ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ইসলামী যুব আন্দোলনে যোগ দিয়েছেন শাহাবুর রহমান নামের এক জামায়াত নেতা।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারী রনির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি।

শাহাবুর রহমান নুনখাওয়া ইউনিয়নের ব্যাপারীরচর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছিলেন।

ইসলামী যুব আন্দোলনের স্থানীয় নেতারা জানান, শাহাবুর রহমানের যোগদান সংগঠনকে আরও সুসংগঠিত করবে এবং তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।

আরও পড়ুন  ট্রাম্পের সঙ্গে নোবেল পুরস্কার ভাগ করতে চান ভেনেজুয়েলার মাচাদো

যোগদানের বিষয়ে শাহাবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী আগে যে অবস্থানে ছিল, বর্তমানে তারা সে অবস্থানে নেই। ইসলাম কায়েমের উদ্দেশ্যে তারা আর নির্বাচন করছে না, এ কথা তারা নিজেরাই স্পষ্টভাবে বলেছে। এসব বক্তব্য শোনার পর আমি নিজেই সিদ্ধান্ত নিই। ইসলামী আদর্শ ও দেশ গঠনের লক্ষ্যে নতুনভাবে কাজ করার বিশ্বাস থেকেই ইসলামী যুব আন্দোলনে যোগ দিয়েছি।

নাগেশ্বরী উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নন কালবেলাকে বলেন, শাহাবুর রহমান জামায়াতের কোনো দায়িত্বশীল পদে ছিলেন না। জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এসব প্রোপাগান্ডা চালাচ্ছে একটি মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০