অনলাইন ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়োগ পরীক্ষায় ‘জালিয়াতি’ অনুপস্থিত রোল নম্বরও উত্তীর্ণের তালিকায়

নিয়োগ পরীক্ষায় ‘জালিয়াতি’
অনুপস্থিত রোল নম্বরও উত্তীর্ণের তালিকায়

জামালপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ফল বাতিলের দাবি

জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে ঘিরে চাঞ্চল্যকর অনিয়মের অভিযোগ উঠেছে। গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত এ নিয়োগ পরীক্ষার ফলাফল বুধবার (২১ জানুয়ারি) প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে পরীক্ষা বাতিলের দাবি জোরালো হয়ে উঠেছে।

ফেসবুক স্ট্যাটাসে শুরু বিতর্ক

ফল প্রকাশের পর ফেসবুকে ‘নাদিরা তাবাসসুম’ নামে একটি আইডি থেকে দেওয়া অভিযোগমূলক স্ট্যাটাস ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ওই স্ট্যাটাসে তিনি দাবি করেন, একটি নির্দিষ্ট রোল নম্বরের পরীক্ষার্থী পরীক্ষার দিন অনুপস্থিত থাকলেও ফলাফলে তাকে উত্তীর্ণ দেখানো হয়েছে।

“নিজ চোখে দেখেছি, ওই সিটে কেউ ছিল না”

মুঠোফোনে এ প্রতিবেদককে নাদিরা তাবাসসুম জানান, তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের একাডেমিক ভবনে অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেন। তার রোল নম্বর ছিল ২১১৪১০৭। তার সামনের সিটে নির্ধারিত রোল নম্বর ২১১৪১০৬–এর পরীক্ষার্থী পরীক্ষার দিন উপস্থিত ছিলেন না।

তিনি বলেন,
‘আমি নিজ চোখে দেখেছি, ওই সিটে কেউ বসেননি। সেখানে কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।’

তবে ফলাফল প্রকাশের পর দেখা যায়, পরীক্ষায় অনুপস্থিত থাকা ওই রোল নম্বরধারী পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন বলে ফলাফলে উল্লেখ রয়েছে। নাদিরা তাবাসসুম বলেন,
‘যে পরীক্ষার্থী পরীক্ষায়ই অংশ নেয়নি, সে কীভাবে পাস করল—এটাই সবচেয়ে বড় প্রশ্ন।’

পরিকল্পিত জালিয়াতির অভিযোগ

এদিকে অভিযোগ উঠেছে, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের সঙ্গে যুক্ত কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী এই নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকতে পারেন। পরীক্ষার্থীদের একটি অংশ দাবি করছে, পরিকল্পিতভাবে কিছু নির্দিষ্ট রোল নম্বরকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।

আরও পড়ুন  বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত : প্রধান উপদেষ্টা

ডিভাইসসহ আটক ব্যক্তির ঘটনাও আলোচনায়

এছাড়াও পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত আশেক মাহমুদ কলেজে ডিভাইসসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাও আলোচনায় এসেছে। পরীক্ষার্থীদের মতে, এই ঘটনা অনিয়মের অভিযোগকে আরও জোরালো করেছে।

“ভালো পরীক্ষা দিয়েও বাদ পড়েছি”

অনেক পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, ভালোভাবে পরীক্ষা দিয়েও তারা উত্তীর্ণ হতে পারেননি। অথচ অনুপস্থিত কিংবা সন্দেহজনক রোল নম্বরধারীরা ফলাফলে জায়গা পেয়েছেন, যা পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

তদন্ত ও পুনঃপরীক্ষার দাবি

এ ঘটনায় দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরীক্ষার্থীরা। তাদের দাবি, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে অনিয়ম প্রমাণিত হলে পুরো নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নিতে হবে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।

সংশ্লিষ্টদের বক্তব্য

এ বিষয়ে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আহসান বলেন,
‘বিষয়টি আমাদের নয়। নিয়োগ প্রক্রিয়া আমরা পরিচালনা করি না। এ বিষয়ে নিয়োগ শাখায় কথা বলতে হবে।’

অন্যদিকে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর জানান, পরীক্ষার দিন একাডেমিক ভবনে কারা দায়িত্বে ছিলেন, সে বিষয়ে তিনি অবগত নন। তিনি বলেন,
‘পরীক্ষা সংক্রান্ত সব কাগজপত্র প্রাথমিক শিক্ষা অফিসে জমা দেওয়া হয়েছে।’

আস্থার সংকটের আশঙ্কা

তবে পরীক্ষার্থীদের অভিমত, প্রাথমিক শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়ায় এমন অভিযোগ দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০