অনলাইন ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৬, ৫:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাত মাস পর কারামুক্তি, ৫ মিনিট পর ফের গ্রেপ্তার

গ্রেপ্তারের প্রায় ৭ মাস পর কারামুক্তির পাঁচ মিনিটের মাথায় ফের গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল মহানগর শাখার সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন।

আদালত থেকে জামিন পেয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই জেলগেট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কোতোয়ালি মডেল থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে হামলাসহ বেশ কিছু মামলার সন্দেহভাজন আসামি জসিম উদ্দিন। এজন্য সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তিনি যেই মামলার সুনির্দিষ্ট অভিযুক্ত সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

আরও পড়ুন  প্রার্থিতা ফিরে পেলেন ঢাকা-২ আসনের জামায়াত নেতা

এর আগে, গত বছরের ১৮ জুন বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে। তাকে বিএনপির অফিস পোড়ানো এবং মহানগর বিএনপির আহ্বায়ক-সদস্য সচিবসহ নেতাকর্মীদের হত্যা চেষ্টাসহ ৬টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ওইসব মামলায় দীর্ঘ প্রায় সাত মাস বরিশাল কেন্দ্রীয় কারাগারের হাজতি হিসেবে বন্দি ছিলেন তিনি। বৃহস্পতিবার সর্বশেষ একটি মামলায় জামিন পান জসিম। কারাগার থেকে বের হওয়ার পর পরই জেলগেট থেকে তাকে নতুন মামলায় গ্রেপ্তার করে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০