অনলাইন ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা উত্তম : হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, টাকার বিনিময়ে ভোট দিলে পাঁচ বছর শুধু ভুগতে হবে। আপনারা আমাকে একবার বিনা পয়সায় ভোট দিন, আমরা পাঁচ বছর বিনা পয়সায় সেবা দেব।

তিনি বলেন, আমার প্রতীক ‘শাপলা কলি’র জন্য শুধু আপনাদের একটি ভোট ও দোয়া চাই। ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা অনেক উত্তম।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটনা হাইস্কুল মাঠে নির্বাচনী পদযাত্রার প্রথম দিনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতিতে যেন লুটেরা, ব্যাংক ডাকাতরা ঢুকতে না পারে— সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এরা রাজনীতিকে ব্যবহার করে নিজেদের অবৈধ টাকা নিরাপদ করতে চায়। সংসদীয় মনোনয়ন কেনাকে তারা নিশ্চয়তা মনে করে গুন্ডাপাণ্ডা, ট্যাক্স ফ্রি গাড়ি ও ব্যবসা, ঠিকাদারি লাইসেন্স নিয়ে দেশজুড়ে লুটপাট চালায়। যারা রাজনীতিকে পেশা বানিয়ে ব্যাংক লুট ও সন্ত্রাসের রাজনীতি করে, তাদের প্রতিহত করতে হবে।

আরও পড়ুন  দেওয়ানগঞ্জে অটোটেম্পু শ্রমিক অটোরিকশা ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা

হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতি যখন গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তা আর রাজনীতি থাকে না— তা হয়ে ওঠে ক্ষমতার রাজনীতি। আমরা রাজনীতিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমাদের নির্বাচন, আমাদের রাজনীতি ও ইনসাফভিত্তিক সব কার্যক্রম জনগণমুখী করাই আমাদের লক্ষ্য। ক্ষমতার রাজনীতি নয়, গণমানুষের রাজনীতিই এনসিপির মূল লক্ষ্য।

নির্বাচনী পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম, এনসিপির দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম নাহিদসহ এনসিপি ও জামায়াতের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০