অনলাইন ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৬, ৪:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দ্র দখলের চিন্তা করলে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন : হাসনাত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী ১২ তারিখ আপনাদের যে যা ভয় দেখাক না কেন ১২ তারিখ বাংলাদেশের পরবর্তী গতিপথ নির্ধারণ হবে। যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন তারা বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে চৌদ্দগ্রাম উপজেলা চিওড়া ইউনিয়ন ধোরকরা উচ্চ বিদ্যালয় মাঠে একটি নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হাসনাত বলেন, ভোটের অধিকারের জন্য গত ১৭ বছর লড়াই সংগ্রাম হয়েছে। যারা ব্যালট বাক্স ছিনতাইয়ের চিন্তা করছেন আপনারা সাবধান হয়ে যান।

তিনি বলেন, গত ১৭ বছর আমাদের টুটি চেপে ধরা হয়েছিল। যারা ভিন্নমত পোষণ করত তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হতো। বাংলাদেশ একটা উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল। গুম করা, আয়না ঘরে নেওয়া, ক্রসফায়ারে দেওয়া, ভিন্ন মত ও চিন্তার মানুষগুলোকে বলা হতো পিন্ডি বা দিল্লি চলে যেতে। এই ২৪ পরবর্তী বাংলাদেশে তা আর হবে না।

আরও পড়ুন  পরিত্যক্ত ভবনে রহস্যজনক মৃত্যু, ঝলসানো ২ মরদেহ উদ্ধার

হাসনাত বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, তেমনভাবে দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা থাকবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশে আপনি হিন্দু হন বা মুসলমান হন, পাহাড়ি কিংবা সমতলের মানুষ হন, খ্রিস্টান বা সাঁওতাল হন আপনার এমন কোনো পরিচয় থাকবে না। বরং আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে সমমর্যাদা নিয়ে শান্তিতে বসবাস করতে পারবেন।

চিওড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া নঈমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় ছাত্রশিবিরে সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, উপজেলা খেলাফতে মজলিসের সভাপতি মাও. শাহ জালাল, জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মো. মুজিবুর রহমান ভূঁইয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০