অনলাইন ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তদের গুলিতে ‘লেদা পুতু’ নিহত

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলোচিত ডাকাত শাহীন বাহিনীর প্রধান সহযোগী শফিউল আলম প্রকাশ ওরফে লেদা পুতু নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শফিউল আলম প্রকাশ বেলতলী এলাকার আব্দুল হাকিমের ছেলে। নিহত শফিউল আলমের দুইটি অপ্রাপ্তবয়স্ক সন্তান রয়েছে।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূইঁয়া কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে ওই এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পুলিশের উপস্থিতির আগমুহূর্তে দুর্বৃত্তরা শফিউল আলমকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন  রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শফিউল আলম প্রকাশ লেদা পুতু বাংলাদেশ–মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। ডাকাত শাহীন যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর তার নিয়ন্ত্রিত অবৈধ কার্যক্রমের সম্পূর্ণ দায়িত্ব লেদা পুতুর হাতে ন্যস্ত ছিল বলে স্থানীয়দের দাবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০