অনলাইন ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৬, ৬:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে যা বললেন পিসিবির সাবেক সভাপতি

নিরাপত্তাশঙ্কায় ভারতে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচিতে থাকা ভারতের ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করেছিল বাংলাদেশ। সেটি মানেনি আইসিসি।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন আচরণের কড়া সমালোচনা করে বাংলাদেশকে সমর্থন জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি নাজাম শেঠি। আইসিসির বিপক্ষে বিসিবির শক্ত অবস্থানকেও সাধুবাদ জানিয়েছেন পিসিবির সাবেক সভাপতি।

শুক্রবার তিনি প্রকাশ্যে নিজের অবস্থান জানান। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় এই বিশ্বকাপ হওয়ার কথা। তবে বাংলাদেশ দল ভারতে যেতে রাজি নয়। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে তারা ভেন্যু বদলের আবেদন করেছে।

এই বিরোধ শুরু হয় আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানায়।

আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হয়। কিন্তু কোনো সমাধান আসেনি। চলতি সপ্তাহে আইসিসি জানিয়ে দেয় সূচি বদলাবে না। একই সঙ্গে বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয় সিদ্ধান্ত জানাতে। কিন্তু বিসিবি নিজের অবস্থানে অনড় থাকে। সর্বশেষ তারা আইসিসির ডিসপিউট রেজুলেশন কমিটির কাছে যায়।

আরও পড়ুন  মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ

এই টানাপোড়েনের মধ্যেই খবর আসে, বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে, তাহলে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করতে পারে। এই বিষয়ে নাজাম শেঠি বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখা যাক পিসিবি কী সিদ্ধান্ত নেয়।’

মহসিন নকভির ওপর পূর্ণ আস্থা জানিয়ে তিনি আরও বলেন, ‘মহসিন নকভি ক্রিকেটটা বোঝেন। খেলাটার সব দিক সম্পর্কে তার ভালো ধারণা আছে। মহসিন নকভি যে সিদ্ধান্ত নেবেন, সেটাই সঠিক হবে।’

বাংলাদেশের কঠোর অবস্থানকেও সমর্থন করেন শেঠি। তার মতে, এতে আইসিসির চোখ খুলবে। শেঠি বলেন, ‘পাকিস্তানের পর যদি অন্য দেশগুলো দাঁড়ায়, তাহলে আইসিসি বুঝবে এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়। এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।’

আইসিসিকে ভারতীয় দৃষ্টিকোণের বাইরে গিয়ে চিন্তা-ভাবনারও আহ্বান জানিয়েছেন শেঠি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০