অনলাইন ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী ইশতেহারে যে ৬ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেন তাসনিম জারা

‘ঢাকা-৯ আর অবহেলার শিকার হবে না’— এই অঙ্গীকার নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও চিকিৎসক ডা. তাসনিম জারা। ফুটবল প্রতীকে এ প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী তার নির্বাচনী ইশতেহারে এলাকার দীর্ঘদিনের ৬টি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।

ইশতেহারে ডা. তাসনিম জারা বলেন, গুলশান-বনানীর মতো সমান হারে কর দিয়েও ঢাকা-৯-এর মানুষ ন্যূনতম সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ভোটের সময় প্রতিশ্রুতি দিয়ে পরে আর খোঁজ না নেওয়ার রাজনীতির অবসান ঘটাতেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানান।

ইশতেহারে যে ছয়টি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সেগুলো হলো— গ্যাস সংকট, জলাবদ্ধতা, স্বাস্থ্য, নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থান এবং এমপির জবাবদিহিতা।

গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস না থাকলেও নিয়মিত বিল আদায় করা প্রতারণার শামিল। এ সমস্যা সমাধানে তিনি সংসদে ‘সেবা না দিলে বিল নয় (নো সার্ভিস, নো বিল)’ নীতির পক্ষে আইন প্রস্তাবের অঙ্গীকার করেন তাসনিম। পাশাপাশি পাইপলাইন গ্যাস সরবরাহ ব্যাহত হলে ভর্তুকি মূল্যে এলপিজি সরবরাহের কথা বলেন তিনি।

এছাড়া জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং রাস্তা কাটার পর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করলে সংশ্লিষ্ট ঠিকাদারকে জরিমানার প্রস্তাব দেন এ স্বতন্ত্র প্রার্থী।

স্বাস্থ্য খাতে ডা. তাসনিম জারা বলেন, প্রায় ৭ থেকে ৮ লাখ মানুষের জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল একমাত্র বড় সরকারি হাসপাতাল হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তিনি হাসপাতালে জনবল ও আধুনিক যন্ত্রপাতি বাড়ানো, কমিউনিটি ক্লিনিককে ‘মিনি হাসপাতাল’-এ রূপান্তর এবং স্থায়ী ডেঙ্গু টাস্কফোর্স গঠনের প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন  নিজ কেন্দ্রে ভোট দিলেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ

নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, সন্ধ্যার পর অনেক এলাকায় নারীরা নিরাপদে চলাচল করতে পারেন না। এ জন্য সিসিটিভি ও স্ট্রিট লাইট স্থাপন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথা বলেন।

শিক্ষা খাতে ভর্তি বাণিজ্য ও কোটা সংস্কৃতির সমালোচনা করে তিনি ঘোষণা দেন, স্কুল ভর্তিতে এমপির কোনো কোটা বা সুপারিশ থাকবে না। মেধা ও স্বচ্ছতাই হবে একমাত্র মানদণ্ড।

কর্মসংস্থান ও অর্থনীতির ক্ষেত্রে তরুণ উদ্যোক্তা ও কর্মজীবী নারীদের জন্য ‘স্টার্ট-আপ ঢাকা-৯’ সিড ফান্ড, জামানত ছাড়া সহজ ঋণ এবং ই-কমার্স প্রশিক্ষণের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

এমপির জবাবদিহিতা নিশ্চিত করতে নির্বাচিত হওয়ার এক মাসের মধ্যে স্থায়ী অফিস চালু, ডিজিটাল অভিযোগ ড্যাশবোর্ড চালু এবং কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই নাগরিক সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন ডা. তাসনিম জারা।

ইশতেহারের শেষাংশে তিনি বলেন, এটি কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়— ঢাকা-৯ এর মানুষের সঙ্গে আমার চুক্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০