অনলাইন ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৬, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুখবর পেলেন বিএনপির এক নেতা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৪ নম্বর নারায়নপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধীকর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।

আরও পড়ুন  রাষ্ট্রায়ত্ত ব্যাংক দুটি রেখে বাকিগুলো একীভূত করার পরিকল্পনা রয়েছে: গভর্নর

এদিকে মো. আনোয়ার হোসেন ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে নারায়নপুর ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। তার ফিরে আসায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা করছে স্থানীয় নেতাকর্মীরা।

মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, আমি বিএনপির আদর্শে বিশ্বাসী। আমি বিএনপিতে ছিলাম, আছি এবং থাকব। কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ। দলকে শক্তিশালী ও গতিশীল করতে সবসময় মাঠে থাকব। সবার কাছে দোয়া চাই আমি।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৯ জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করেছিল বিএনপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০