অনলাইন ডেস্ক
২৫ জানুয়ারী ২০২৬, ৬:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি হারলে তারেক রহমানের সিদ্ধান্তও পরাজিত হবে: রাশেদ খান

ঝিনাইদহ-৪ আসনে বিএনপি হারলে দলের চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক সিদ্ধান্তও পরাজিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রচার সভায় এসব কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ আমরা একটি ঐক্যবদ্ধ বিএনপি দেখতে পাচ্ছি। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি আজ ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্য শুধু নির্বাচনের সময় নয়, সবসময় ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, গ্রুপিংয়ের রাজনীতি করে দল কখনো লাভবান হয় না। দলের ভেতরে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু প্রতিহিংসার রাজনীতি চলতে পারে না।

আরও পড়ুন  বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নেতাকর্মীদের তিনি বলেন, ঝিনাইদহ-৪ আসনে আপনাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। বিএনপিকে পরাজিত করতে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। এই চক্রান্ত মোকাবিলার দায়িত্ব আপনাদেরই নিতে হবে। তারেক রহমানের সিদ্ধান্তকে অমান্য করে যারা বিদ্রোহ করছে, তাদের কি আপনারা বিজয়ী হতে দেবেন; সেই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে।

সভায় আগামী ২৬ জানুয়ারি কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে একটি বড় নির্বাচনী জনসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০