অনলাইন ডেস্ক
২৫ জানুয়ারী ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এমপি হলে কোনো সরকারি সুবিধা নেব না : মাসুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে বাউফল (পটুয়াখালী-২) উপজেলায় নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ও প্রধান বক্তা ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র শামীম সাঈদী। সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ইসহাক।

নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, ১০ দলীয় ঐক্য গঠিত হয়েছে একক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয়, কোনো একটি দলের স্বার্থ উদ্ধার করার জন্য নয়, ১০টি দলের ভাগ্য গড়ার জন্য নয়, গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য গড়ার জন্য, ১০ দল নিজের দলের প্রতিষ্ঠার জন্য নির্বাচন করছে না, নির্বাচন করছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য।

নির্বাচনী সমাবেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমি ঘোষণা দিচ্ছি, এমপি হলে আমি কোনো সরকারি সুবিধা নেব না, প্লট, ট্যাক্স ফ্রি গাড়ি নেবো না। আমার সরকারি সুযোগ-সুবিধা যা আছে বাউফলবাসীর কাজে লাগাব। তিনি আরও বলেন, ৬০ দিনের মধ্যে বাউফলে মাদক ও ৯০ দিনের মধ্যে দুর্নীতির কবর রচনা করা হবে।

আরও পড়ুন  খালেদা জিয়ার মৃত্যু দিনে উৎসব! শোকের দিনে খুলনা ওয়াসা অফিসে ভূরিভোজ।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলের প্রধান সড়ক দুই লাইন বা চার লাইন করার প্রয়োজন হয় তা করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা হবে। চরের জমি যার, ফসল তার এই ইনসাফের লড়াই চলবে।

তিনি বলেন, ক্ষমতায় গেলে, না গেলেও বাউফলের নাগরিক হিসেবে বগা সেতু বাস্তবায়ন করা হবে।

প্রধান বক্তা হাসনাত আব্দুল্লাহ বলেন, বাউফলবাসী সৌভাগ্যবান, বাউফলবাসী তাদের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সংসদ সদস্য পেতে যাচ্ছে। এই মাসুদ ভাই শুধু বাউফলের সম্পদ নয় তিনি সারা বাংলাদেশের সম্পদ, তিনি হলেন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক, হাদী ভাইয়ের উত্তরসূরি।

তিনি বাউফলের ভোটারদের বলেন, কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজের কাছে ভোটকেন্দ্র ছেড়ে দেওয়া যাবে না। আপনাদের যারা ভয় দেখায় তারা আসলে ভয় পেয়ে গেছে, এ কারণে ভয় দেখাতে এসেছে। আপনারা সকালেই ভোটকেন্দ্রে যাবেন।

নির্বাচনী সমাবেশে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের পটুয়াখালী জেলা সহসভাপতি মাওলানা আইউব বিন মুছা। পটুয়াখালী-১ আসনে ১০ দলের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.), এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. আনোয়ার হোসেনসহ নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন ১০ দলের স্থানীয় থানা ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০