অনলাইন ডেস্ক
২৫ জানুয়ারী ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অতীতে বিএনপি-জামায়াত সরকারে মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয় নাই : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, অতীতে বিএনপি ও জামায়াত সরকার পরিচালনা করেছে কিন্তু তাদের মাধ্যমে মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয় নাই। বরং দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ান হয়েছে। আল্লাহর রহমতে জনগণ যদি আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে দুর্নীতির মূলোৎপাটন করা হবে, ইনশাআল্লাহ। জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলব, ইনশাআল্লাহ।

রোববার (২৫ জানুয়ারি) ময়মনসিংহ শহরের কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আমি আপনাদের কাছে হাতপাখার ভোট চাইতে এসেছি। অনেক আশা নিয়ে ইসলামপন্থার পক্ষে ঐক্য গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু দেখা গেল, জামায়াতে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন করার প্রতিজ্ঞা থেকে সরে আসছে। তখন ইসলামের স্বার্থে আমাদের একক পথচলার সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে আল্লাহর রহমতে আমরা একা নই। দেশের সর্বস্তরের জনতা ও উলামায়ে কেরাম আমাদের সঙ্গে আছে।

তিনি আরও বলেন, অনেক প্রার্থী নানারকম উন্নয়নের প্রতিশ্রুতি দেন; কিন্তু কেউ নীতির উন্নয়নের কথা বলেন না। সংসদ সদস্যরা যদি সংসদে সঠিক নীতি প্রনয়ন করেন এবং সেই নীতির বাস্তবায়নে শাসনবিভাগকে জবাবদিহিতায় বাধ্য করেন তাহলে উন্নয়ন দেশের সকল নাগরিকের কাছে এমনিতেই পৌছে যাবে। তাই বস্তুগত উন্নয়নের প্রতিশ্রুতি না দিয়ে নীতির উন্নয়নের কথা বলুন।

আরও পড়ুন  চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চরমোনাই পীর বলেন, বিগত ৫৪ বছরে অনেক উন্নয়নের কথা জাতি শুনেছে কিন্তু সেসব উন্নয়নের পেছনে ছিলো দুর্নীতির মচ্ছব। খুন-গুম ও টাকা পাচার করে দেশকে দিনকে দিন দেশকে পিছিয়ে দিচ্ছে। তাই দেশের কাঠামোগত উন্নয়ন ও নীতি উন্নয়নের দিকে গুরুত্ব দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নেতা নয় নীতির পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি।

ময়মনসিংহ-৬ এ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি নুরে আলম সিদ্দিকীর সমর্থনের ফুলবাড়িয়ায়, ময়মনসিংহ-৪ এ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক সমর্থনের এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন আহমদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০