অনলাইন ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে ফেরিডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ১৮

দক্ষিণ ফিলিপাইনের উপকূলে উত্তাল সমুদ্রে ৩৫০ জনের বেশি যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ২৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফিলিপাইন কোস্টগার্ড।

কোস্টগার্ড জানায়, ‘এমভি ত্রিশা কেরস্টিন–৩’ নামের ফেরিটি সোমবার ভোররাতে বিপৎসংকেত পাঠায়। এর আগে ফেরিটি মিন্দানাও দ্বীপের জাম্বোয়াঙ্গা সিটি বন্দর থেকে যাত্রা শুরু করেছিল।

বাসিলান প্রদেশের গভর্নরের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বেঁচে যাওয়া যাত্রীদের কম্বলে মুড়ে স্ট্রেচারে করে নেওয়া হচ্ছে। অন্যদিকে, নিহতদের মরদেহ বডি ব্যাগে করে সরিয়ে নেওয়া হয়।

ফিলিপাইন কোস্টগার্ডের হিসাবে এখন পর্যন্ত ৩১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। নিখোঁজদের খোঁজে কোস্টগার্ড ও উদ্ধারকারী দল কাজ করছে।

আরও পড়ুন  আয়নাঘরে থাকা অবস্থায় খাবার দেখে দিন গুনতাম: হুম্মাম কাদের

উদ্ধারকারীরা জানান, দুর্ঘটনার সময় ওই এলাকায় সমুদ্র খুবই উত্তাল ছিল। তবে ফেরি ডুবে যাওয়ার সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।

এক উদ্ধারকর্মী বলেন, বিপুল সংখ্যক আহত ও উদ্ধারপ্রাপ্তকে সামলাতে গিয়ে উদ্ধারকারীরা চাপে রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোস্টগার্ড জানিয়েছে, ফেরিটি অতিরিক্ত যাত্রী বহন করছিল না। ফেরিটির মালিক প্রতিষ্ঠান অ্যালেসন শিপিং লাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, তারা কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজে সহায়তা করছে।

ফিলিপাইন একটি দ্বীপপুঞ্জ রাষ্ট্র হওয়ায় দেশটিতে ফেরি দুর্ঘটনা প্রায়ই ঘটে। অতীতেও সেখানে একাধিক ভয়াবহ নৌদুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০