অনলাইন ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাবিতে ছাদখোলা বাসে বিপিএলের ট্রফি হাতে শান্ত-মুশফিক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পর্দা নেমেছে গত শুক্রবার। এতে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পদ্মাপাড়ের দল রাজশাহী ওয়ারিয়র্স। মাঠ থেকে হোটেল পর্যন্ত শিরোপা জয়ের উল্লাস ছিল চোখে পড়ার মতো। সেই উল্লাস ভাগাভাগি করতে বিপিএলের ট্রফি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এসেছে টিম রাজশাহী ওয়ারিয়র্স।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ছাদখোলা বাসে ট্রফিসহ রাবি ক্যাম্পাসে প্রবেশ করে দলটি। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট দিয়ে ঢুকে প্যারিস রোড ও জোহা চত্বর প্রদক্ষিণ করে মেইন গেট দিয়ে বের হয়ে যায় চ্যাম্পিয়নরা।

এসময় টিম বাসের সামনে ও পেছনে দেখা যায় শিক্ষার্থীদের জনস্রোত। অনেক শিক্ষার্থী নিজেদের টি-শার্ট বাসের দিকে ছুড়ে দেন, যেখানে শান্ত, মুশফিক ও তামিমরা অটোগ্রাফ দেন। ছাদখোলা বাস থেকে ফুলঝুড়ির মতো জার্সি ছুড়ে দিতে দেখা যায় খেলোয়াড়দের। সেই জার্সি সংগ্রহ করতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

টিম বাসের পাশেই উল্লাস করছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হাসান। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে, এটা আমাদের জন্য অনেক আনন্দের। খেলোয়াড়দের সামনাসামনি দেখতে পারছি, এতে আমরা খুবই উচ্ছ্বসিত। এই প্রথম ছাদখোলা বাসে সরাসরি বিপিএলের ট্রফি উদযাপন দেখছি।’

আরও পড়ুন  আ.লীগ ভারতের সেবাদাস সরকার ছিল : সালাহউদ্দিন আহমেদ

সংবর্ধনায় অংশ নিতে দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীদেরও। কেমন লাগছে জানতে চাইলে তারা বলেন, ‘বিপিএলে রাজশাহীর জয় মানে আমাদেরই জয়। দ্বিতীয়বারের মতো রাজশাহী শিরোপা অর্জন করেছে, এতে আমরা অনেক খুশি। তবে কষ্ট লেগেছে যে আমরা জার্সি পাইনি। একটা জার্সি পেয়েছিলাম, সেটাও একজন হাত থেকে কেড়ে নিয়েছে। ক্যাম্পাসে জাতীয় দলের ক্রিকেটারদের সামনে থেকে দেখে আমরা খুবই আনন্দিত।’

শান্ত-মুশফিকদের কাছ থেকে জার্সি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈমুর রহমান। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘জার্সি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি রাজশাহীর লোকাল না হলেও রাজশাহীর জয় আমাকে খুব ভালো লাগছে। প্রথমবারের মতো ছাদখোলা বাসে এমন উদযাপন দেখছি। রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক পক্ষকে ধন্যবাদ জানাতে চাই, তারা দারুণ দল সাজিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং এখন শহরবাসীর সঙ্গে আনন্দ ভাগাভাগি করছে।’

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে রাজশাহী ওয়ারিয়র্স। এর আগে ২০১৯–২০ মৌসুমে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জিতেছিল দলটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০