অনলাইন ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিশ্রুতিবদ্ধ : হাবিব দূর করতে এলাকার মানুষের দুঃখ

ঢাকা ৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আমি এলাকার সন্তান হিসেবে মানুষের দুঃখ, কষ্ট ও চাহিদা নিজের দুঃখ মনে করি। এসব দূর করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর সবুজবাগের ৭৩নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক পথসাভায় তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, এলাকার মানুষের যে সমস্যা, সেই সমস্যার মধ্যে আমি প্রতিনিয়ত হেঁটে বেড়াই। ভাঙা রাস্তা, সংকীর্ণ পথ, ভরাট খাল সবই আমাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করছে। আমরা শুধু আমাদের ন্যায়সম্মত অধিকার চাই।

তিনি আরও জানান, এলাকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে বড় চাহিদা রয়েছে। এলাকার জন্য আরও হাই স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ এবং হাসপাতালের ব্যবস্থা করতে হবে। এছাড়াও, মাঠ ও ইনডোর আউটডোর খেলাধুলার সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন।

আরও পড়ুন  ‘৫৪ বছরে মানুষ বহু ধোকা খেয়েছে, এবার ধোকাবাজকে না বলুন’

হাবিব প্রতিশ্রুতি দেন, আমি সকাল-বিকাল এলাকায় থাকব, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখব। আমার সঙ্গে দেখা করতে কোনো রাজনৈতিক মাধ্যম ব্যবহার করতে হবে না। এলাকার মানুষ তাদের ন্যায়সঙ্গত অধিকার পাবেন।

এলাকার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার দায়িত্ব নেওয়ার কথাও উল্লেখ করে তিনি বলেন, এলাকায় যে অন্যায় হচ্ছে, তা আমি পর্যবেক্ষণ করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

হাবিব আরও বলেন, আমাদের দলীয় নেতাকর্মীদের আচরণে যেন কোনো ভোটার কষ্ট না পায়, সে ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। আমাদের রাজনীতি হবে দেশপ্রেম ও এলাকার মানুষের কল্যাণকে কেন্দ্র করে।

তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা যদি আমার দিকে নজর রাখেন, আমি আপনাদের আশা ও আস্থা বাস্তবায়নে কাজ করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০