অনলাইন ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইনসাফের বাংলাদেশ গড়তে জীবন বিলিয়ে দিতে প্রস্তুত আছি : মঞ্জু

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ইনসাফের বাংলাদেশ গড়তে জীবন বিলিয়ে দিতে প্রস্তুত রয়েছি। ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা কাজ করব। সেক্ষেত্রে আবু সাঈদ, শ্রাবণের মতো জীবন দিতেও আমরা প্রস্তুত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট বাজার, গোলারহাট বাজার, শাহাপুর ও ভূইয়ারহাট ও বিকেলে পাঁচগাছিয়া ইউনিয়নের তালতলা, বিরলী বাজার পাঁচগাছিয়া বাজার, পশ্চিম বিজয় সিংহ, এলাহীগঞ্জে গণসংযোগ করেন। পরে মুজিবুর রহমান মঞ্জু মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর ফরায়েজী বাড়িতে নারীদের সঙ্গে উঠান বৈঠককালে এসব কথা বলেন তিনি।

মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের স্বপ্ন আছে, সেগুলোকে বাস্তবে রূপ দিতে চাই। ফ্যাসিবাদ উৎখাতে আমরা সবাই কাজ করছি। আমরা পরিবর্তন করতে চাই। ফেনীর দুরবস্থা কাটানোর পরিকল্পনা করেছি। বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ, খাল সংস্কার, শহরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণসহ অন্যান্য পরিকল্পনা বাস্তবায়ন করব।

আরও পড়ুন  বহিষ্কার ও গণপদত্যাগে সংকটে মুন্সীগঞ্জ বিএনপি

তিনি আরও বলেন, ভোট দেওয়ার ক্ষমতা সবসময় আসে না। এবার দীর্ঘ সময় পর মানুষ ভোট দেওয়ার ক্ষমতা পেয়েছে, সেটির সঠিক ব্যবহার করে ভালো মানুষ বিবেচনা করে ভোট দিতে হবে, তবেই রাষ্ট্রের উন্নয়ন সাধিত হবে।

গণসংযোগ কালে ১১ দলীয় জোটের প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম, এবি পার্টির জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহ, সদস্য সচিব ফজলুল হক, সদর জামায়াতের সেক্রেটারি শিহাব উদ্দিন, পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম, ইসলামী ছাত্রশিবিরের শহর সেক্রেটারি শফিকুল ইসলাম, সদর থানা সভাপতি আবু বকর সিদ্দিক মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০