অনলাইন ডেস্ক
২৮ জানুয়ারী ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে : আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লা নামে বিভাগ এবং বাঙ্গরা থানাকে উপজেলা করা হবে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ ইউনিয়ন পরিষদ মার্কেটের সামনে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, উন্নয়ন ও পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাই। দুর্নীতি ও চাঁদাবাজি রোধে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেলের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দাঁড়িপাল্লা মার্কাই আমার মার্কা।

এ সময় তিনি ঘোষণা দেন, ১১ দলীয় জোটের প্রার্থী ইউসুফ সোহেল নির্বাচিত হলে এক মাসের মধ্যেই কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে। পাশাপাশি বাঙ্গরা বাজার থানাকে উপজেলা হিসেবে ঘোষণা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

আরও পড়ুন  পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ

পথসভায় জামায়াতে ইসলামীর মজলিসে শূরার সদস্য জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন- জামায়াতে ইসলামী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের এমপি প্রার্থী ইউসুফ সোহেল, এনপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপি মুরাদনগর উপজেলা উপদেষ্টা গোলাম কিবরিয়া সরকার এবং জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলার সাবেক আমির মনসুর মিয়াসহ অন্য নেতারা।

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০