অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬, ৪:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাতে বিচারকের বাসায় ককটেল হামলা

গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মো. শামছুল হকের বাসভবনে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০ টার দিকে শহরের পোস্ট অফিস রোডে অবস্থিত জেলা ও দায়রা জজ আদালতের বাসভবনে এ ঘটনা ঘটে। কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো জানা যায়নি।

ককটেল বিস্ফোরণে বিকট শব্দে পুরো শহর কেঁপে ওঠে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে যখন শহরজুড়ে স্বাভাবিক কার্যক্রম চলছিল, ঠিক তখন হঠাৎ জেলা ও দায়রা জজের বাসভবন লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন  রমজানে সৌদি আরবে নামাজের সময় মসজিদের বাইরের মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

ঘটনার পরপরই গোপালগঞ্জের পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে যায় সেনাবাহিনীও। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখে আলামত সংগ্রহ করেছেন।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ কালবেলাকে জানান, সীমানা প্রাচীরের মধ্যে বাসভবনের খানিকটা সামনে থেকে কৌটা সাদৃশ্য বস্তু পাওয়া গেছে। দুর্বৃত্তদের শনাক্ত করতে গোয়েন্দা সংস্থা কাজ শুরু করেছে।

নির্বাচনকে সামনে রেখে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এতে কারও কোন ক্ষয়ক্ষতি হয়নি। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশ, র‍্যাব,ও সেনাবাহিনী একযোগে কাজ করছে। ওই এলাকার বিভিন্ন বাসাবাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ভূমিকা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

১০

পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজে ঘাতক ফোরকান

১১

৫ খুনের পর পদ্মায় ঝাঁপ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

১২

‘বলেছে ১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে’

১৩

পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়া ব্যক্তি ফোরকান কি না ধোঁয়াশায় পুলিশ

১৪

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

১৫

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

১৬

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

১৭

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

১৮

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

১৯

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

২০