অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬, ৫:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দাম, নতুন ইতিহাস

ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এর ফলে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড হয়েছে। আউন্সপ্রতি স্বর্ণের দাম প্রায় ৫ হাজার ৬০০ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে রুপার দামও ১২০ ডলার ছুঁই ছুঁই করছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে বৃহস্পতিবার সোনার দাম প্রতি আউন্সে ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৫ হাজার ৫১১ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে দিনের এক পর্যায়ে দাম সর্বোচ্চ ৫ হাজার ৫৯১ দশমিক ৬১ ডলার ছুঁয়েছে, যা সর্বকালের রেকর্ড।

ওসিবিসি ব্যাংকের বিশ্লেষকরা এক প্রতিবেদনে বলেন, সরকারি ঋণের চাপ বৃদ্ধি, ভূরাজনৈতিক উদ্বেগ এবং নীতিগত অনিশ্চয়তা স্বর্ণের ভূমিকা নতুনভাবে মূল্যায়নে বাধ্য করেছে বিনিয়োগকারীদের। এখন সোনা আর শুধু সংকট বা মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা নয়; বরং এটি একটি নিরপেক্ষ ও নির্ভরযোগ্য মূল্য সংরক্ষণের মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।

চলতি সপ্তাহের সোমবার প্রথমবারের মতো স্বর্ণের দাম ৫ হাজার ডলার অতিক্রম করে। এ সপ্তাহেই দাম বেড়েছে ১০ শতাংশের বেশি। এর পেছনে নিরাপদ বিনিয়োগের চাহিদা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী ক্রয়, এবং মার্কিন ডলারের দুর্বলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আরও পড়ুন  জামালপুরে ট্রাকচাপায় দুই বন্ধুর মৃত্যু

আইজি মার্কেট বিশ্লেষক টনি সাইকামোর বলেন, দামের এই দ্রুত ঊর্ধ্বগতি দেখে স্বল্পমেয়াদে সংশোধনের আশঙ্কা থাকলেও, ২০২৬ সালজুড়ে সোনার মৌলিক ভিত্তি শক্তিশালী থাকবে। ফলে যে কোনো দরপতন বিনিয়োগের সুযোগ হিসেবে দেখা যেতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন, ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি এখনো কেন্দ্রীয় ব্যাংকের ২ শতাংশ লক্ষ্যমাত্রার অনেক ওপরে রয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ২৭ শতাংশের বেশি, এর আগে ২০২৫ সালে দাম লাফিয়ে বেড়েছিল প্রায় ৬৪ শতাংশ।

অন্যদিকে স্পট মার্কেটে রুপার দাম প্রতি আউন্সে ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১১৮ দশমিক ০৬ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে রুপার দাম ১১৯ দশমিক ৩৪ ডলার ছুঁয়ে রেকর্ড গড়ে। চলতি বছরে রুপার দাম ইতোমধ্যে ৬০ শতাংশের বেশি বেড়েছে।

এ ছাড়া, স্পট প্লাটিনামের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ২ হাজার ৭১০ দশমিক ২০ ডলার হয়েছে। যদিও সোমবার এটি সর্বোচ্চ ২ হাজার ৯১৮ দশমিক ৮০ ডলার ছুঁয়েছিল। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্সে ২ হাজার ৪৮ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০