অনলাইন ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুপুরে অপহরণ, রাতেই উদ্ধার মুগদার সেই শিশু

রাজধানীর মুগদা হাসপাতালের গেটের বাইরে থেকে অপহরণের শিকার তিন বছরের শিশুটিকে গাইবান্ধা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি বর্তমানে নিরাপদ রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এর আগে বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে মুগদা হাসপাতালের গেটের বাইরে থেকে এক রিকশাচালক শিশুটিকে নিয়ে উধাও হয়ে যায়। ঘটনার পরপরই মুগদা থানায় অপহরণ মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, শিশুটির বাবা সুইজারল্যান্ডপ্রবাসী। এক বছর আগে মা ও ছেলে দেশে ফিরে ঢাকার সবুজবাগ এলাকায় বসবাস শুরু করেন।

অপহরণের ঘটনার বর্ণনায় মুগদা থানার ওসি শরিফুল ইসলাম জানান, শিশুটির মা চিকিৎসকের পরামর্শ নিতে মুগদা হাসপাতালে যান। হাসপাতালের সামনে অটোরিকশায় শিশুটিকে বসিয়ে রেখে পানি কিনতে পাশের দোকানে যান তিনি। এ সময় রিকশাচালক শিশুটিকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

আরও পড়ুন  টিকটক করতে বাধা দেওয়ায় গৃহবধূর কাণ্ড

শিশুটির মা ফিজিওথেরাপিস্ট সুমাইয়া আক্তার মিলি বলেন, আমি পানি কেনার জন্য একটু দূরে যাই। যাওয়ার সময়ও বাচ্চাকে নামাতে চেয়েছিলাম; কিন্তু ও নামেনি। রিকশাচালক বলেছিল, বাচ্চা নামতে চাচ্ছে না, আপনি বিল দিয়ে আসেন। কয়েক সেকেন্ডের মধ্যেই ফিরে তাকিয়ে দেখি রিকশা আর বাচ্চা নেই।

তিনি বলেন, ‘সঙ্গে সঙ্গে দৌড়াইছি, আশপাশের সবাইকে জিজ্ঞেস করছি। কিন্তু কোথাও কোনো খোঁজ পাইনি।’

পরে প্রযুক্তির সহায়তা ও তদন্তের মাধ্যমে পুলিশ শিশুটির অবস্থান শনাক্ত করে গাইবান্ধা থেকে তাকে উদ্ধার করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০