অনলাইন ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীরবতা ভাঙলেন পরেশ রাওয়াল

হাসির ঝড়, ভুল বোঝাবুঝির দঙ্গল আর কাল্ট সংলাপের স্মৃতি—সব মিলিয়ে বলিউডের কমেডি সিনেমার ইতিহাসে এক অনন্য নাম ‘হেরা ফেরি’। বহু প্রতীক্ষিত তৃতীয় কিস্তি ঘিরে যখন অনিশ্চয়তার কুয়াশা জমেছিল, তখনই যেন ভক্তদের আশার প্রদীপ নিভে যেতে বসেছিল। কিন্তু নাটকীয় মোড় এনে অবশেষে নীরবতা ভাঙলেন নিজেই ‘বাবু রাও’ খ্যাত অভিনেতা পরেশ রাওয়াল। তার ইঙ্গিতেই ফের জেগে উঠেছে পুরোনো উত্তেজনা—তাহলে কি সত্যিই ফিরছে সেই আইকনিক ত্রয়ী, আর শুরু হচ্ছে নতুন হাসির মহাযজ্ঞ?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রটেছিল যে, অক্ষয় কুমারের সঙ্গে পরেশ রাওয়ালের সম্পর্কের অবনতি ঘটেছে এবং পরেশ ছবিটি ছেড়ে দিয়েছেন। এমনকি অক্ষয় কুমার তার বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করেছেন- এমন খবরও ভাইরাল হয়েছিল। এদিকে ‘দ্য কমেডি ফ্যাক্টরি’র সঙ্গে এক সাক্ষাৎকারে এই বর্ষীয়ান অভিনেতা সব জল্পনা উড়িয়ে দিয়েছেন।

পুরো বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে পরেশ রাওয়াল রসিকতা করে বলেন, ‘ছবিটি নিয়ে যা যা রটেছিল, তা ছিল অনেকটা কচ্ছপ ধূপের মতো। বিনা কারণেই অনেক কিছু ছড়িয়ে পড়েছিল।’

আরও পড়ুন  যশোরে রেজিস্ট্রি অফিসে আগুন, পুড়েছে ২০০ বছরের পুরোনো দলিল

তিনি আরও বলেন, ‘এমনও শোনা গিয়েছিল যে অক্ষয় আমার বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করেছে। কিন্তু বাস্তবে এমন কিছুই ঘটেনি। সমস্যা যা ছিল তা ছিল প্রযোজক ও অভিনেতাদের মধ্যে, আমার সঙ্গে কারো কোনো বিবাদ হয়নি। এখন সবকিছু ঠিকঠাক আছে। সব চূড়ান্ত হয়ে গেলেই আমি কাগজে সই করে দেব।’

সব জটিলতা কাটিয়ে আগামী ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকেই ফ্লোরে গড়াচ্ছে ‘হেরা ফেরি ৩’। যেখানে আবারও চিরচেনা রূপে ধরা দেবেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল। ২০০০ সালে পরিচালক প্রিয়দর্শনের হাত ধরে বলিউডে কমেডি ঘরানার নতুন ধারা তৈরি করেছিল ‘হেরা ফেরি’।

এরপর ২০০৬ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘ফির হেরা ফেরি’। দীর্ঘ ১৮ বছর পর বড় পর্দায় আবারও রাজু, শ্যাম ও বাবু রাওয়ের রসায়ন দেখার জন্য মুখিয়ে আছে দর্শক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০