অনলাইন ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৭ ফেব্রুয়ারি জন্মভূমি সিলেটে যাবেন জামায়াত আমির

আগামী ৭ ফেব্রুয়ারি সিলেটে নির্বাচনী জনসভায় অংশ নিতে যাবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে সিলেট জেলা ও মহানগর জামায়াত।

জানা গেছে, আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এ ছাড়া জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারাসহ সিলেটের স্থানীয় নেতারাও বক্তব্য রাখবেন।

এদিকে নির্বাচনী জনসভা সফল করার জন্য সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৮ জানুয়ারি) রাতে নগরীর বন্দরবাজার কুদরত উল্লাহ মার্কেটস্থ মহানগর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এবং সভা পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমির এবং সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিম সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান, জেলা সহকারী সেক্রেটারি মো. নজরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ ও সেক্রেটারী শহীদুল ইসলাম সাজু।

আরও পড়ুন  অস্ত্রসহ ছবি ভাইরাল, অতঃপর সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার

প্রস্তুতি সভায় আগামী ৭ ফেব্রুয়ারির নির্বাচনী জনসভা সফল করতে সিলেট জেলা ও মহানগরের সর্বস্তরের জনশক্তিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে গণভোটে ‘হ্যা’কে বিজয়ী করা এবং ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে-ময়দানে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০