অনলাইন ডেস্ক
১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যশোর–১ আসনে লিটনের পক্ষে মাঠে নামছে এসএসসি ব্যাচ–২০০৭

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে এসএসসি ব্যাচ–২০০৭ এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে বেনাপোল পৌর গেট সংলগ্ন গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টে এক জমকালো পরিবেশে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এসএসসি ব্যাচ–২০০৭ এর শতাধিক সদস্যরা এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদা। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব রাহারুজ্জামান দিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহিদুল ইসলাম শহীদ, সদস্য সচিব ওমর ফারুকসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও অনুষ্ঠানের মধ্যমনি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান এবং শার্শা উপজেলা বিএনপির প্রয়াত সাবেক সংসদ সদস্য আলীকদরের পুত্র জনাব একরামুল হোসেন বাবলু।

আরও পড়ুন  গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর–১ আসনে বিএনপি প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনকে বিজয়ী করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনাসভায় সংক্ষিপ্ত এক বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “এসএসসি ব্যাচ–২০০৭ এর এই উদ্যোগ আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে। দলমত নির্বিশেষে তরুণ সমাজ যদি ঐক্যবদ্ধভাবে মাঠে নামে, তাহলে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার অবশ্যই সম্ভব। বেনাপোলসহ যশোর–১ আসনের প্রতিটি গ্রামে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই।”

সভায় সভাপতিত্ব করেন এসএসসি ব্যাচ–২০০৭ এর সভাপতি নাবিল হোসেন শুভ এবং সভার সঞ্চালনায় ছিলেন ব্যাচ–২০০৭ এর সদস্য আশরাফুল আলম।
সভা শেষে দলমত নির্বিশেষে এসএসসি ব্যাচ–২০০৭ এর বন্ধুরা তাদের নিজ নিজ এলাকা ছাড়াও বেনাপোল পৌরসভা ও ইউনিয়নের সকল গ্রামে নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০