অনলাইন ডেস্ক
১ ফেব্রুয়ারী ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও তার স্ত্রী উপাসনার জীবনে নেমে এলো আনন্দের অধ্যায়। ফের বাবা-মা হয়েছেন তারা। যমজ সন্তানের জন্ম দিয়েছেন উপাসনা। একদিকে পুত্র, অন্যদিকে কন্যা— নবজাতক দুই অতিথিকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছে পুরো পরিবার। সোশ্যাল হ্যান্ডেলে মেগাস্টার চিরঞ্জীবীর আবেগঘন ঘোষণায় মুহূর্তেই এই সুখবর ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে।

নিজের সোশ্যাল হ্যান্ডেল ‘এক্স’-এ চিরঞ্জীবী লিখেছেন, ‘অপরিসীম আনন্দ-কৃতজ্ঞতায় হৃদয়টি ভরা। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, রাম চরণ ও উপাসনা যমজ সন্তানের আশীর্বাদপুষ্ট হয়েছে। তাদের একটি শিশু পুত্র, অন্যটি কন্যা। নবজাতকরা ও মা উভয়ই সুস্থ আছেন।’

তিনি ধন্যবাদ জানিয়ে আরও লিখেছেন, ‘দাদা-দাদি হিসেবে পরিবারে এই ছোট বাচ্চাদের স্বাগত জানানোর মুহূর্তটি আমাদের কাছে ভীষণ আনন্দের এবং ঐশ্বরিক আশীর্বাদ। সবার প্রার্থনা, ভালোবাসা, আশীর্বাদ এবং শুভকামনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।‘

উল্লেখ্য, কলেজ জীবন থেকেই একে অপরকে চিনতেন রাম চরণ ও উপাসনা। বন্ধু মহলে তারা ছিলেন আলোচিত। অম্ল-মধুর সম্পর্কে সবাইকে মাতিয়ে রাখতেন। এরপর একসময় রাম চরণ দেশের বাইরে যান। তখন পরস্পরের সঙ্গ মিস করতেন তারা। সবাই ধরেই নিয়েছিল প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দুজন। কিন্তু তখনও পরস্পরকে বন্ধুই ভাবতেন তারা।

আরও পড়ুন  নাব্য সংকটে রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাম চরণের ‘মাগাধীরা’ সিনেমাটি মুক্তির পরই মূলত উপাসনার সঙ্গে এই অভিনেতার প্রেমের সম্পর্ক শুরু হয়। দুজনের পরিবারের মধ্যে বেশ মধুর সম্পর্ক ছিল, এজন্য বিয়ে নিয়েও কোনো ঝামেলা হয়নি।

২০১১ সালের ১১ ডিসেম্বর হায়দরাবাদের টেম্পল ট্রি ফার্মসে রাম চরণ ও উপাসনার বাগদান হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা। তাদের বাগদান নিয়ে ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা ছিল। তাকে নিয়ে মিডিয়ার মাতামাতিতে বেশ বিব্রত ছিলেন উপাসনা। তবে সবকিছু বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন রাম চরণ।

২০১২ সালের ১৪ জুন পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই জুটির বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিয়ের ১১ বছর পর প্রথম সন্তানের বাবা-মা হন এই জুটি। অর্থাৎ ২০২৩ সালের ২০ জুন কন্যা সন্তানের জন্ম দেন উপাসনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০