অনলাইন ডেস্ক
৪ জানুয়ারী ২০২৬, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় বাজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জনের প্রাণহানি

বন্দুকধারীদের হামলায় নাইজেরিয়ার নাইজার অঙ্গরাজ্যে একটি বাজারে কমপক্ষে ৩০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আরো কয়েকজনকে অপহরণ করা হয়েছে বলে রবিবার পুলিশ জানিয়েছে।

পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন বলেন, বন্দুকধারীরা স্থানীয়ভাবে ‘ডাকাত’ হিসেবে পরিচিত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ডেমো গ্রামের কাসুওয়ান দাজি বাজারে হামলা চালায়। দোকানপাটে আগুন দেয় এবং খাদ্যসামগ্রী লুট করে। আবিওদুন বলেন, ‘হামলায় ৩০ জনের বেশি নিহত হয়েছে এবং কয়েকজনকে অপহরণ করা হয়েছে। অপহৃতদের উদ্ধারে প্রচেষ্টা চলছে।’
সাক্ষীরা জানান, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে নির্বিচারে গুলি চালায়। তাদের মতে, এই সহিংসতা শুক্রবার থেকে কাছের আগওয়ারা ও বোরগু গ্রাম এলাকায় শুরু হওয়া ধারাবাহিক হামলার অংশ। পালানোর সময় আহত হওয়া দাউদা শাকুল্লে বলেন, ‘নারী-শিশুদেরও রেহাই দেওয়া হয়নি। হামলা শুরুর পর থেকে নিরাপত্তা বাহিনীর কোনো উপস্থিতি নেই। আমরা এখন লাশ সংগ্রহ করছি।’

আরও পড়ুন  যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

নাইজেরিয়ার সামরিক বাহিনী এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তিন শতাধিক শিশু ও শিক্ষক-কর্মী অপহরণের কয়েক সপ্তাহ পরই এই হামলার ঘটনা ঘটল। ওই ঘটনার ভুক্তভোগীদের প্রায় এক মাস বন্দিদশায় থাকার পর মুক্তি দেওয়া হয়েছিল। উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ায় এমন সশস্ত্র ডাকাতির ঘটনা ক্রমেই বেড়ে চলেছে—গ্রামাঞ্চলে এসব সশস্ত্র দল গণহত্যা ও অপহরণ চালাচ্ছে। চলমান অভিযান সত্ত্বেও সহিংসতা দমনে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০