অনলাইন ডেস্ক
২ ফেব্রুয়ারী ২০২৬, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে হামিদুর রহমান আযাদকে মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি জামায়াত আমিরের

মহেশখালী-কুতুবদিয়া থেকে শুধু একজন এমপি পাবে না। ইনশাআল্লাহ একজন মন্ত্রী পাবেন। এখন আপনারা ১২ ফেব্রুয়ারি এমপি বাছাই করবেন নাকি, মন্ত্রী বাছাই করবেন সিদ্ধান্ত আপনাদের- এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এবার ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় আছে আপনাদের প্রিয় মানুষ। এখান থেকে যিনি নেতৃত্ব দেবেন, মহান আল্লাহর ওপর ভরসা করে বলে যাই, আমার দিল বলে ১২ ফেব্রুয়ারির পরই ১৩ ফেব্রুয়ারি ইনশাআল্লাহ ইনসাফের দিকে বাংলাদেশ পা বাড়াবে।’

ভোট চুরি রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘এখন থেকেই পাহারাদার হতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

আরও পড়ুন  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ দফা ঘোষণা

জনসভায় কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হামিদুর রহমান আযাদের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা ডানপন্থী মানুষ। শক্ত করে ধরেন, উঁচু করে ধরেন-জাতির দায়িত্ব নিতে হবে।’

এ সময় জামায়াত আমির উপস্থিত নেতাকর্মীদের নিয়ে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা স্লোগান দেন- ‘ইনশাআল্লাহ-দাড়িপাল্লা’, ‘মাশাল্লাহ-দাড়িপাল্লা’, ‘১২ ফেব্রুয়ারি-দাড়িপাল্লা’, ‘সকাল-সন্ধ্যা দাড়িপাল্লা, বিজয় মালা-দাড়িপাল্লা।’

ভোটের দিন জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিজয়ী হয়ে ঘরে ফিরবেন উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘ঘরে ফিরে ওজু করে দুই রাকাত নামাজ পড়ে, চোখের পানিতে চারটি সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন- তারপর ঘুমাবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০