অনলাইন ডেস্ক
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানুষ প্ল্যান করে ফেলেছে, কাকে ভোট দেবে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব বলেছেন, মানুষ প্ল্যান করে ফেলেছে, কাকে ভোট দেবে। আগামী নির্বাচনে কেউ কেন্দ্র দখল করতে এলে দিল্লি পালিয়ে যাওয়ার মতো অবস্থা হবে।

সোমবার (ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ এ কথা বলেন।

বিএনপিকে ইঙ্গিত করে এনসিপির মুখপাত্র বলেন, ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির জন্য জনগণের অর্থ লুটপাটের ভিশন নিয়ে মাঠে নেমেছে একটি দল। বাংলাদেশ এখন স্পষ্টতই দুই ভাগে বিভক্ত। একদল ভারতীয় গোলামি করার জন্য অপেক্ষা করেছে, আরেক দল আজাদির অপেক্ষায় বসে আছে।

নির্বাচনে ১১-দলীয় নির্বাচনী ঐক্য জয়লাভ করলে পার্বতীপুর উপজেলাকে উন্নয়নের মডেল করা হবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা পার্বতীপুরকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছিলেন। দীর্ঘদিন ধরে রাজনীতিবিদেরা ছাত্র-যুবকদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন। একটি প্রজন্মকে নেশা ও অনৈতিকতার পথে ঠেলে দিয়েছেন। ১১–দলীয় জোট ক্ষমতায় এলে ব্রিটিশ আমলের পার্বতীপুর রেলওয়ে জংশনের আধুনিকায়ন করে মডেল রেলস্টেশন করা হবে। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এলাকার অবহেলিত জনপদের রাস্তাঘাটের উন্নয়ন করা হবে।

জনসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ব্যাংক ডাকাত ও ঋণখেলাপি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বাংলাদেশের জনগণ মেনে নিবে না। তাই দিনাজপুর-৫ আসনে ১১–দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আব্দুল আহাদকে আপনারা শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন। আমরা নির্বাচিত হলে এই অবহেলিত পার্বতীপুরের উন্নয়ন ও কর্মস্থানের সুযোগ হবে।’

আরও পড়ুন  রাজশাহীতে বেগম জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

দিনাজপুর-৫ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মো. আব্দুল আহাদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আব্দুল হক প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০