অনলাইন ডেস্ক
৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেনাপোল বালুন্ডায় পানির ট্যাংকি খননকালে বোমা বিস্ফোরণ

বেনাপোল বালুন্ডায় পানির ট্যাংকি খননকালে বোমা বিস্ফোরণ

 

​যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামে একটি নির্মাণাধীন বাড়ির পানির ট্যাংকি খনন করার সময় আকস্মিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বালুন্ডা গ্রামের একটি বাড়িতে শ্রমিকরা মাটির নিচে পানির ট্যাংকি তৈরির জন্য খনন কাজ চালাচ্ছিলেন। খনন কাজ চলাকালীন কোদালের আঘাতে মাটির নিচে চাপা পড়ে থাকা একটি বস্তু বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং আতঙ্কে মানুষ ছোটাছুটি শুরু করে।বিস্ফোরণের সময় কাছাকাছি থাকা ২ জন শ্রমিকরা আঘাত প্রাপ্ত হন, প্রাথমিক অবস্থায় তাদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে,গুরুতর আহত হওয়ায় তাদের কে যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

আহত ব্যাক্তিরা হলেন- জাকির সরদার (৪৫), পিতাঃ বারিক সরদার ও আব্দুল কাদের (৪০), পিতাঃ মৃত নুজ্জাক সরদার, উভয় গ্রামঃ বালুন্ডা উত্তরপাড়ায়,।

আরও পড়ুন  বেলাবোতে নবম পে স্কেলের দাবিতে মানববন্ধন

খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং সেখান থেকে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেছে। মাটির নিচে এই বোমাটি আগে থেকেই পরিত্যক্ত অবস্থায় ছিল নাকি সাম্প্রতিক সময়ে কেউ সেখানে লুকিয়ে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ​গ্রামবাসীদের দাবি, সীমান্ত সংলগ্ন এলাকা হওয়ায় অনেক সময় অপরাধীরা নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক লুকিয়ে রাখতে পারে। দিনের আলোতে জনবসতিপূর্ণ এলাকায় এমন বিস্ফোরণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

​বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জানান, “আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। মাটির নিচে আরও বিস্ফোরক আছে কি না, তা নিশ্চিতে, পরীক্ষা চালানো হবে”।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০