অনলাইন ডেস্ক
৪ ফেব্রুয়ারী ২০২৬, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটারদের প্রভাবিত করতে উপহার বিতরণের অভিযোগ আমিনুল হকের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী সাধারণ ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও উপহারসামগ্রী বিতরণ করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার ১৪তম দিনে রাজধানীর মিরপুর-১১ এলাকার আদর্শনগরে গণসংযোগকালে তিনি এসব অভিযোগ করেন।

আমিনুল হক বলেন, শবেবরাতকে কেন্দ্র করে জামায়াতের কর্মীরা রাতের আঁধারে ঘরে ঘরে পোলাওয়ের চাল ও মুরগি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। তার দাবি, অসহায় মানুষের মাঝে টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করে ভোট কেনার অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এবং অর্থের প্রলোভন দেখিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে। এ বিষয়ে তিনি ও তাঁর সমর্থকরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান।

আমিনুল হক জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এসব অভিযোগ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। একই সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছেন বলে তিনি উল্লেখ করেন।

গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে নিজের নির্বাচনী ইশতেহার তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষ এখন সচেতন এবং কোনো ধরনের প্রলোভনে পা দেবে না। আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন  গাজীপুরে এনসিপি নেতার বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ

এ সময় গণসংযোগে তার সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০