অনলাইন ডেস্ক
৪ ফেব্রুয়ারী ২০২৬, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোট চাচ্ছেন বিদেশি নাগরিক ফ্লাভিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীদের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন কর্মী-সমর্থকরা। এরই মধ্যে ভোটারদের দৃষ্টি কেড়েছে এক ভিন্নধর্মী প্রচারণা- বিদেশি নাগরিকের ভোট চাওয়া।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সরেজমিনে ঘুরে দেখা যায়, ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা এবং রাণীশংকৈল উপজেলার একাংশ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুন নাহার বেগমের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন তার পুত্রবধূ ফ্লাভিয়া। তিনি ইতালিয়ান বংশোদ্ভূত ইংল্যান্ডের নাগরিক।

শাশুড়ির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ফ্লাভিয়া ভোটারদের কাছে লাঙল প্রতীকে ভোট চাইছেন। বিদেশি নাগরিককে প্রচারণায় দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আগ্রহ লক্ষ করা যায়।

বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের বাসিন্দা রইসুল ইসলাম বলেন, ‘বিদেশি একজন নারী এসে লাঙল প্রতীকে ভোট চাইছেন, স্লোগান দিচ্ছেন- এটা দেখতে আগ্রহ নিয়েই এসেছি।’

ফ্লাভিয়া বলেন, শাশুড়ীর নির্বাচনের জন্যই এখানে এসেছি। তিনি খুব আন্তরিক মানুষ এবং সবার সঙ্গে সহজেই মিশতে পারেন। আমি চাই, আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ভোটের মাঠে এমন প্রচারণায় অংশ নিতে পেরে ভালো লাগছে।

জাতীয় পার্টির প্রার্থী নুরুন নাহার বেগম বলেন, আমার ছেলে ব্যারিস্টার আরিফুলের সহধর্মিণী ফ্লাভিয়া নির্বাচনী প্রচারণায় অংশ নিতে এসেছে। এর আগেও আমি নির্বাচন করেছি, তবে এবার ছেলে ও বউমা যুক্ত হওয়ায় প্রচারণায় ভিন্নতা এসেছে। আমি আশাবাদী, লাঙল প্রতীকের জয় হবে।

Facebook Comments Box
আরও পড়ুন  ‘উইন্টার ইজ কামিং’: গেম অব থ্রোন্স আদলে জামায়াত আমিরের ব্যানার, কাদের কাজ জানে না দল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০