অনলাইন ডেস্ক
৪ ফেব্রুয়ারী ২০২৬, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাঝরাতে অরিজিতের স্টুডিওতে আমির, নেপথ্যে কোন রহস্য?

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান হঠাৎ করেই মুর্শিদাবাদের জিয়াগঞ্জে! তাও আবার সুপারস্টার গায়ক অরিজিৎ সিংয়ের বাড়িতে। দুই মহাতারকার এই গোপন সাক্ষাৎ ঘিরে গত দুদিন ধরেই তোলপাড় নেটদুনিয়া। অবশেষে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে আসল ‘কাহিনি’। জিয়াগঞ্জের অলিতে-গলিতে এখন একটাই গুঞ্জন—তবে কি আমিরের আগামী সিনেমার সুরের জাদুকর হতে চলেছেন ঘরের ছেলে অরিজিৎ?

মাঝরাতে অরিজিতের স্টুডিওতে আমির, নেপথ্যে কোন রহস্য?

অরিজিতের ঘনিষ্ঠ সূত্র বলছে, বিষয়টি নিছক সৌজন্য সাক্ষাৎ নয়। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত অরিজিতের ব্যক্তিগত স্টুডিওতে সময় কাটিয়েছেন আমির। সেখানে চলেছে ম্যারাথন মিটিং আর গানের রেকর্ডিং। ইন্ডাস্ট্রির খবর, আমিরের আসন্ন প্রজেক্টের সংগীত পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন অরিজিৎ সিং। আর সেই ‘গোপন পরিকল্পনা’ চূড়ান্ত করতেই সুদূর মুম্বাই থেকে সোজা বাংলার মাটিতে পা রেখেছেন আমির।

মাঝরাতে অরিজিতের স্টুডিওতে আমির, নেপথ্যে কোন রহস্য?

কাজের ফাঁকে একেবারে ভিন্ন মেজাজে ধরা দিলেন বলিউড সুপারস্টার। সাদা টি-শার্টে, সাদামাটা লুকে অরিজিতের বাড়ির ছাদে লাটাই হাতে ঘুড়ি ওড়াতে দেখা গেল তাকে। শুধু তাই নয়, ঘরের ভেতরে বসে দাবার বোর্ডে অরিজিৎকে চ্যালেঞ্জ ছুড়ে দিতেও দেখা গেছে। পর্দায় তিনি যতই কঠোর হোন না কেন, জিয়াগঞ্জে এসে আমিরের এই ‘বাঙালি আনা’ দেখে মুগ্ধ ভক্তরা।

মাঝরাতে অরিজিতের স্টুডিওতে আমির, নেপথ্যে কোন রহস্য?

হোটেলের সামনে ভক্তদের ঢল এদিকে প্রিয় তারকাকে একনজর দেখতে বুধবার সকাল থেকেই বহরমপুরের লালদিঘির পাড়ে অভিজাত হোটেলের সামনে মানুষের ঢল নেমেছে। নিরাপত্তা বেষ্টনী ভেদ করে আমিরকে দেখার অপেক্ষায় হাজারো অনুরাগী। জানা গেছে, আজ (বুধবার) পর্যন্তই মুর্শিদাবাদে থাকবেন আমির। এর মধ্যেই নতুন ছবির ব্লু-প্রিন্ট চূড়ান্ত করে মুম্বাই ফিরবেন তিনি। এখন দেখার পালা, আমির-অরিজিতের এই গোপন রসায়ন বড় পর্দায় কী ধামাকা নিয়ে আসে।

Facebook Comments Box
আরও পড়ুন  তারেক রহমানের জনসভায় মানুষের ঢল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০