অনলাইন ডেস্ক
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রাজনীতির মূল লক্ষ্য : নুরুদ্দিন অপু

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, টেকসই উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রাজনীতির মূল লক্ষ্য।

তিনি বলেন, রাজনীতি কখনোই ব্যক্তিগত লাভ, ক্ষমতা কিংবা স্বার্থসিদ্ধির মাধ্যম হতে পারে না। রাজনীতির প্রকৃত উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ এবং সমাজের সার্বিক অগ্রগতি নিশ্চিত করা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের সমাবেশে জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নুরুদ্দিন অপু বলেন, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, এসেছি আপনাদের দোয়া চাইতে। কারণ জনগণের দোয়া ও ভালোবাসাই একজন রাজনীতিকের সবচেয়ে বড় শক্তি।

তিনি বলেন, বর্তমান সময়ে উন্নয়নের নামে অনেক ক্ষেত্রে টেকসই পরিকল্পনার অভাব দেখা যায়। যার ফলে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও ন্যায়বিচার এই মৌলিক খাতগুলোতে সমান গুরুত্ব দিতে হবে।

নুরুদ্দিন অপু বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ছাড়া কোনো উন্নয়নই স্থায়ী হয় না। রাজনৈতিক নেতৃত্ব যদি মানুষের দুঃখ-কষ্ট বুঝতে না পারে, তাহলে সেই রাজনীতি জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না।

আরও পড়ুন  আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী

তিনি জানান, সমাজে বৈষম্য কমিয়ে আনতে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক রাজনীতির বিকল্প নেই। এজন্য তরুণ প্রজন্মকে রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সমাবেশে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাধারণ মানুষ তার বক্তব্যের প্রতি একাত্মতা প্রকাশ করেন। তারা বলেন, মানুষের কথা বলা ও জনগণের অধিকার নিয়ে সোচ্চার এমন নেতৃত্বই এলাকায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

অনুষ্ঠান শেষে তিনি এলাকাবাসীর খোঁজ নেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০