অনলাইন ডেস্ক
৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সালথা-নগরকান্দার প্রতিটি জনপদ হবে আদর্শ গ্রাম : শামা ওবায়েদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে প্রণীত এই ইশতেহারে ১৯টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন তিনি।

লিখিত ইশতেহার পাঠকালে শামা ওবায়েদ বলেন, সালথা ও নগরকান্দা উপজেলার জন্য পৃথক দুটি পরিকল্পনাভিত্তিক মাস্টার প্ল্যান প্রণয়ন করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। উভয় উপজেলার প্রতিটি গ্রামকে ধাপে ধাপে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হবে। গ্রামগুলোতে পরিকল্পিত বসতি, নিরাপদ সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, সবুজায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, প্রতিটি বাজার এলাকায় পাট প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হবে। এর মাধ্যমে নারী ও যুবকদের জন্য ৫০ শতাংশের বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিদ্যমান অপরিকল্পিত ৪০টি বাজার পুনঃনকশা করে আধুনিক ও টেকসই বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। পাটভিত্তিক কুটির শিল্প সম্প্রসারণ করে গ্রামীণ নারী ও যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

শামা ওবায়েদ আরও বলেন, ইলেকট্রনিক ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তা তৈরি করা হবে। তরুণ সমাজের জন্য সহজ শর্তে ঋণের মাধ্যমে ২০ হাজার কম্পিউটার বিতরণ করা হবে। প্রযুক্তিনির্ভর ও রপ্তানিমুখী শিল্পকারখানা স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

কৃষি খাতে পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, কৃষকদের বিনামূল্যে আধুনিক কৃষি প্রযুক্তি সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া হবে। খামারিদের জন্য আধুনিক খামার ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সহায়তা নিশ্চিত করা হবে। কৃষিপণ্যের সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার উন্নয়ন করা হবে।

আরও পড়ুন  শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ওয়েবসাইটে প্রকাশ

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সালথার ৩৫০ কিলোমিটার ও নগরকান্দার ৫৩৮ কিলোমিটার সড়ক পুনঃসংস্কার ও আধুনিকায়ন করা হবে বলে জানান তিনি। পাশাপাশি সালথার ৫৪ কিলোমিটার এবং নগরকান্দার ৩৩৯ কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণসহ নতুন করে ৮০ থেকে ১০০ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, কুমার নদী ও এর শাখা নদী, খাল-বিলসহ প্রাকৃতিক জলাশয় পুনরুদ্ধার ও পুনঃখননের মাধ্যমে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হবে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন জোরদার করা হবে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে পরিকল্পনার কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, দুই উপজেলায় বিদ্যমান ৩১০টি স্কুল, একটি কলেজ ও ২৪টি মাদ্রাসা আধুনিকায়ন করা হবে। নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, আইসিটিভিত্তিক শিক্ষা সম্প্রসারণ এবং শিশুবান্ধব বিদ্যালয় গড়ে তোলা হবে। প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক শক্তিশালী করা হবে এবং উপজেলা পর্যায়ে আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, নারী সমাজের শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক সমস্যা সমাধানে দুই উপজেলায় পৃথক সেল গঠন করা হবে। প্রবাসীদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় লাইব্রেরি স্থাপন, শতভাগ বিদ্যুৎ ও সোলার সংযোগ নিশ্চিত করার অঙ্গীকারও করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০