অনলাইন ডেস্ক
১০ ফেব্রুয়ারী ২০২৬, ৬:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেবী নাজনীনের নেতৃত্বে জাসাস নেতাদের ব্যাপক গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় নেতারা ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। পিকআপ ভ্যানের ওপর তারেক রহমান ও ধানের শীষের ছবি সংবলিত বড় ব্যানার লাগিয়ে বিভিন্ন নির্বাচনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে চলে এই প্রচারণা। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ‘Power of Youth’-এর উদ্যোগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এই প্রচারণা চালানো হয়। গণসংযোগে প্রধান আকর্ষণ ছিলেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী ও জাসাস নেত্রী বেবী নাজনীন। তিনি গুলশানের বিভিন্ন বিপণিবিতান ও সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং তারেক রহমানের বার্তা পৌঁছে দেন। এ সময় তার উপস্থিতিতে সাধারণ ভোটার ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ‘Power of Youth’ প্ল্যাটফর্মের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণা উপ-কমিটির শীর্ষ নেতারা সক্রিয়ভাবে অংশ নেন। তারা সবাই আগামী ১২ ফেব্রুয়ারি তারেক রহমানের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চান।

আরও পড়ুন  নিষিদ্ধ হলেও মানছে না আইন ব্রাহ্মণপাড়ায় প্রকাশ্যে বিক্রি ও ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ‘Power of Youth’ তারুণ্যের শক্তির ঢাকা ১৭ আসনের নির্বাচনী প্রচারণা উপকমিটির আহ্বায়ক শওকত আজিজ, মুখপাত্র আবীর মিনহাজ ও ব্যারিস্টার আকিব আকবর খান চৌধুরী, মিডিয়া উইংয়ের আহ্বায়ক রেজাউল হোসেন অনিক, মো. কামরুজ্জামান, জিসান গুলজার, আবু জাহেদ রনিক, আইনুন নিশাত, ফাইয়াজ তাজওয়ার রাহাত, ফারহান, আশরাফুল কাউসার রবি, ফারহান শাহরিয়ার, পাবলো পিকাসো, আরিফ মাহমুদ তুরাগ ও অন্য সদস্যরা।

গণসংযোগকালে জাসাস নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই। ঢাকা-১৭ আসনের প্রতিটি ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সাধারণ মানুষও হাসিমুখে এই প্রচারণাকে স্বাগত জানান এবং দীর্ঘ সময় পর নির্বাচনী আমেজে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০