অনলাইন ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকার প্রধান থেকে আলোচিত ও হেভিওয়েট : কে কোন কেন্দ্রে ভোট দেবেন?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠের লড়াই চলছে অনেক দিন ধরে, তবে কালকের লড়াইটা একটু ভিন্ন। প্রার্থীরা শুধু ভোট চাইবেন না, নিজের ভোটটিও দেবেন। সাধারণ ভোটারদের মনে কৌতূহল— তাদের প্রিয় বা আলোচিত হেভিওয়েট নেতারা ঠিক কোন কেন্দ্রে গিয়ে ব্যালট পেপারে সিল মারবেন। ইতোমধ্যে রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও আলোচিত প্রার্থীদের ভোটদানকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংসদ নির্বাচনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান স্কুলে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের দিনের সকালে স্ত্রী-কন্যাকে নিয়ে কেন্দ্রে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসনের এ প্রার্থী ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে। তার ভোটকেন্দ্রটি গুলশান-২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুলে ভোট দেবেন। তবে ঠিক কখন ভোট দেবেন, সেটি এখনো জানা যায়নি।

ঢাকা-১১ আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডার বেরাইদ এলাকায় (ফকিরখালী রোডের মাথা) অবস্থিত এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ঢাকার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বরিশালের চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট কেন্দ্রে ভোট দেবেন। দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী লালার দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

এবারের নির্বাচনে আলোচিত ঢাকা-৮ আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভোট দেবেন শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে। সকালেই তিনি কেন্দ্রে যাবেন। সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস থাকতে পারেন বলে মির্জা আব্বাসের মিডিয়া বিভাগ জানিয়েছে। একই আসনের আলোচিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী কোথায় ভোট দেবেন, তা জানা যায়নি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন।

ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী খালেদুজ্জামান গুলশানের একটি কেন্দ্রে ভোট দেবেন। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ভোট দেবেন।

এনসিপি নেতা আখতার হোসেন ভোট দেবেন রংপুরে তার বাড়ির পাশেরই একটি কেন্দ্রে। হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবিদ্বারের গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। পঞ্চগড়-১ আসনে শাপলা কলির প্রার্থী ও উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম সকালে বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। এ ছাড়া এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সকাল ৯টায় রাজধানীর নিউমার্কেট এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

আরও পড়ুন  শেখ পরিবারের নামে থাকা ৮৭৯ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা খিলগাঁওয়ের একটি কেন্দ্রে ভোট দেবেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা কোথায় ভোট দেবেন, তা জানা যায়নি।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দির গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাবেন। গয়েশ্বর চন্দ্র রায় কেরাণীগঞ্জে আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আব্দুল মঈন খান নরসিংদীর পলাশের চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউটে, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জে মতিহারা সরকারি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

ঢাকা-৯ আসনে শাপলা কলির প্রার্থী ও যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন সকাল সাড়ে ৮টায় ৭১ নম্বর ওয়ার্ডের মারকাজুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন। নরসিংদী-২ আসনে শাপলা কলির প্রার্থী ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সকাল সাড়ে ৭টায় নরসিংদীর ঘোড়াশাল পাইলট স্কুল কেন্দ্রে ভোট দেবেন। নোয়াখালী-৬ আসনে শাপলা কলির প্রার্থী ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ সকাল ৮টায় বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

 

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন রাজধানীর মহাখালীর ডিওএসএইচ এলাকার একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার উত্তরা ১০ নম্বর সেক্টর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভোট দেবেন গুলশান-২ এর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রাজধানীর ধানমন্ডির একটি কেন্দ্রে ভোট দেবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম ভোট দেবেন চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ এলাকার একটি কেন্দ্রে।

তবে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা খালিদ হোসেন এবার ভোট দিতে চট্টগ্রামে যেতে না-ও পারেন। জরুরি কাজ থাকায় তিনি ঢাকায় অবস্থান করছেন। তিনি চট্টগ্রামের ভোটার হলেও এবার সম্ভবত কেন্দ্রে যেতে পারছেন না।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

জেএফ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০