অনলাইন ডেস্ক
১২ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটের লাইভ: ‘সুষ্ঠুভাবে’ চলছে ভোটগ্রহণ

সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।

মানুষ ভোটকেন্দ্রে এলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব: তারেক রহমান

 

মানুষ ভোটকেন্দ্রে এলেই যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। বিস্তারিত পড়ুন এখানে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আনন্দঘন পরিবেশে হচ্ছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
 
সকালে রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজে ভোট দিয়ে গণমাধ্যমে তিনি এ কথা জানান।
 
নৌবাহিনী প্রধান বলেন, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকের ভোটের মাধ্যমে জাতি গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে।

 

ভোরের আলো ফোটার পরপরই ভোটকেন্দ্রের সামনে ভোটারদের লাইন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল সকাল ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ভোটাররা। রাজধানী ঢাকার কেরানীগঞ্জের কয়েকটি কেন্দ্রে দেখা যাচ্ছে এমন চিত্র।
 
কেন্দ্রগুলোতে যথাসময়ে শুরু হয় ভোটগ্রহণ। ভোটাররা সুশৃঙ্খলভাবে কেন্দ্রের ভেতরে প্রবেশ করছেন এবং ভোট দিয়ে বের হয়ে আসছেন। তাদের চোখে-মুখে ভোট দিতে পারার অনুভূতি স্পষ্ট। ভোট দেয়া শেষে কেউ কেউ ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে সেলফি তুলেছেন। তরুণ ভোটাররা বলছেন, ভিড় এড়াতে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে সকালেই কেন্দ্রে এসেছেন তারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
সকাল সাড়ে ৮টায় রাজধানীর ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলে ভোট দিয়ে গণমাধ্যমে তিনি এ কথা বলেন। 

আখতার আহমেদ বলেন, ‘এত বছরের চেষ্টায় আজ আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে পারছি। আমরা একটি আবেগঘন পরিবেশে ভোট দিচ্ছি। এটি সবার চেষ্টায় হয়েছে। আসুন, আমরা সবাই ভোট দিই।’
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, তা মেনে নেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। ছোট কোনো ইস্যুতে ছাড় দিলেও বড় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
 
সকালে মিরপুরে মনিপুর বয়েজ হাই স্কুল মাঠে ভোটকেন্দ্রে ভোট দিয়ে জামায়াত আমির গণমাধ্যমে এসব কথা বলেন।
 
ড. শফিকুর রহমান বলেন, 
  

বহু বছর দেশবাসী ভোট দিতে পারেননি, আমিও পারিনি। ২০১৪, ’১৮ ও ’২৪ সালে জেলেই ছিলাম, ভোট দেয়ার সুযোগনি। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাদেরকে ভোট দেয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ তায়ালা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন।

 
বেলা গড়ানোর সাথে সাথে বিজয়ের দ্বারপ্রান্তের দিকে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লার দেবীদ্বারে ভোট দেয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলার সময় এই আশাবাদ ব্যক্ত করেন।
 
এজেন্ট বা অন্য কোনো সমস্যা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘ইনশাল্লাহ, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। টেকনিক্যাল এবং প্রক্রিয়াগত কোনো জটিলতার খবর এখনো আমার কাছে আসেনি; যদি আসে তবে অবশ্যই জানাবো।’

সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে কাজ করছে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা। কমনওয়েলথ অবজারভার গ্রুপ চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি পুরো বাংলাদেশে এভাবে ভোট গ্রহণ হবে।
 
সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করে গণমাধ্যমে এ কথা বলেন তিনি।
 
এদিকে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান ইভার্স আইজাবস বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন। সঠিক সময়ে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। অবাধ ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের প্রত্যাশা করছে ইইউ।
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে বলে মনে করেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
 
সকালে এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করছি, ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে। আমরা বিশ্বাস করি, যদি ভোট সুষ্ঠু হয়, তবে আমরা বিজয়ী হয়ে বেরিয়ে আসবো।’
সকাল পৌনে ৮টার দিকে ভোট দিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ঠাকুরগাঁওয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেন তিনি।
 
পরে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, অনেক আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকের দিনটি পেয়েছি। লাখ লাখ মানুষ গুম, খুন হয়েছে। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে প্রত্যাশা করছি।
 
দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। 

এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)। 

এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।

জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
 

আরও পড়ুন  দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনে অংশ নিচ্ছেন মালদ্বীপ প্রতিনিধি
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০