অনলাইন ডেস্ক
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসনাতের আসনে ভোট বাতিল ও পুনঃভোট চাইলেন ট্রাক প্রতীকের জসিম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভয়ভীতি কারচুপি ও কালোটাকার অভিযোগ তুলে কুমিল্লা চার দেবীদ্বার আসনের ভোট বাতিল ও পুনঃভোটের দাবি জানিয়েছেন বিএনপি জোট ও গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিন। শনিবার বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসে তিনি সরাসরি প্রতিদ্বন্দ্বী এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর সমর্থকদের বিরুদ্ধে নির্বাচন প্রভাবিত করার অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে মো. জসিম উদ্দিন বলেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর অনুসারীরা ভোটের আগে ও ভোটের দিন বিভিন্ন অনিয়ম ভয়ভীতি ও কারচুপির মাধ্যমে ফলাফল প্রভাবিত করেছে। সুবিল ও মোহনপুর ইউনিয়নে অবৈধ অর্থ বিতরণের সময় স্থানীয় জনতার হাতে কয়েকজন আটক হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও তিনি জানান।

তিনি আরও অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুসারীরা বিভিন্ন ইউনিয়নে জামায়াতের ক্যাডারদের সঙ্গে নিয়ে অস্ত্রের মহড়া দেয়। গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামে অস্ত্রসহ সোহেল রানা, আলমগীরসহ আটজন আটক হওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনার পরও নির্বাচন চালিয়ে যান তিনি।

জসিম উদ্দিনের দাবি, ভোটের দিন তার এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। কিছু প্রিজাইডিং কর্মকর্তাকে প্রভাবিত করে প্রতি কেন্দ্রে আগেই বিপুল সংখ্যক ব্যালটে সিল মেরে রাখা হয় এবং ভোট শেষ হওয়ার এক ঘণ্টা আগে সেগুলো ব্যালট বাক্সে ঢোকানো হয়।

তিনি বলেন, এসব অনিয়মের প্রতিবাদে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। বিএনপি সমর্থিত প্রার্থী হওয়া সত্ত্বেও নিজ কেন্দ্রে তাকে পরাজিত দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন। এমনকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নিজ কেন্দ্র গোপালনগরে তার কোনো ভোটই দেখানো হয়নি বলে দাবি করেন, যাকে তিনি হাস্যকর ও অবিশ্বাস্য বলে উল্লেখ করেন।

আরও পড়ুন  নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক: বিদায়ী চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অনেক কেন্দ্রে তার সমর্থকদের ভয়ভীতি দেখানো হয়েছে, মারধর করা হয়েছে। নগদ অর্থ বিতরণের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করা হয়েছে এবং কয়েকজন সাংবাদিককে নির্দিষ্ট প্রার্থীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করার জন্য চাপ দেওয়া হয়েছে। অস্ত্রসহ সন্ত্রাসী আটক, অবৈধ অর্থ বিতরণের ভিডিও ভাইরাল, এজেন্ট বহিষ্কার ও ব্যালট কারচুপিসহ নানা অভিযোগ প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

দেশবাসী ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে মো. জসিম উদ্দিন বলেন, এই প্রহসনের নির্বাচন, সূক্ষ্ম ভোট ডাকাতির নির্বাচন ও সন্ত্রাস কালোটাকায় প্রভাবিত নির্বাচন বাতিল করে পুনরায় ভয়ভীতিহীন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের এক নম্বর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন বেগ, দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আবু তাহের মজুমদার, মোহাম্মদ রফিকুল ইসলাম, দেবীদ্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০