অনলাইন ডেস্ক
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবি হারুনুর রশিদের

য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান

সংবাদ সম্মেলনে হারুনুর রশিদ অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ব্যাপক জাল ভোট প্রদান ও কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে। তিনি বড়গাঁও উচ্চ বিদ্যালয়, গাজীপুর আহমদিয়া ফাজিল মাদরাসা, পশ্চিম ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আটটি নির্দিষ্ট কেন্দ্রের নাম উল্লেখ করে বলেন, এসব কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে ফলাফল প্রভাবিত করা হয়েছে। তার দাবি, অধিকাংশ কেন্দ্রে তিনি এগিয়ে থাকলেও কয়েকটি নির্দিষ্ট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ‘অস্বাভাবিক’ ভোট দেখানো হয়েছে, যা কারচুপি ছাড়া সম্ভব নয়।

ফলাফল ঘোষণার পরবর্তী পরিস্থিতির বর্ণনা দিয়ে সাবেক এই সংসদ সদস্য অভিযোগ করেন, গত দুই দিনে ফরিদগঞ্জের বিভিন্ন এলাকায় বিজয়ী প্রার্থীর সমর্থকদের হাতে বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। তিনি জানান, হামলায় এক কর্মীর তিনটি দাঁত ভেঙে দেওয়া হয়েছে এবং অন্য এক কর্মীকে বাড়িতে না পেয়ে তার শিশুসন্তানের ওপরও হামলা চালানো হয়েছে। বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ভয়ে অনেক নেতাকর্মী বর্তমানে এলাকাছাড়া বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন  প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ

সংবাদ সম্মেলনে হারুনুর রশিদ নির্বাচন কমিশনের কাছে একটি উচ্চক্ষমতাসম্পন্ন নিরপেক্ষ তদন্ত দল গঠনের আহ্বান জানান। একই সাথে ওই দিনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে অনিয়মের সত্যতা যাচাই করে প্রকৃত ফলাফল প্রকাশের দাবি জানান তিনি। তিনি বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তা ফরিদগঞ্জবাসী মেনে নেবে না।

উল্লেখ্য, ঘোষিত ফলাফল অনুযায়ী এ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হান্নান ৭৪ হাজার ১৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, যেখানে লায়ন মো. হারুনুর রশিদ পেয়েছেন ৬৯ হাজার ১৫৫ ভোট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০