অনলাইন ডেস্ক
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোট পুনর্গণনা না হলে টানা আন্দোলনের হুঁশিয়ারি

রংপুরে ৩টি আসনে নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ও ‘ভোট কারচুপির’ অভিযোগ তুলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছেন বিএনপির তিন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকেরা। ভোটের ফল পুনর্গণনা না করা হলে জনগণকে সঙ্গে নিয়ে টানা আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন এই তিন প্রার্থী।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নেতাকর্মীদের নিয়ে মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন রংপুর-৩ আসনের বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা এবং রংপুর-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম।

এ সময় তারা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন। দুপুর দুইটা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলে। পরে পরাজিত এই তিন বিএনপি প্রার্থী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান-এর সঙ্গে কথা বলতে তার কার্যালয়ে যান।

এ সময় জেলা প্রশাসকের সাথে কথা বলেন তারা। রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের পরাজিত বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা জেলা প্রশাসককে বলেন, ‘আপনার ওপরে আস্থা রেখেছিলাম, একটি সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু তারা বিভিন্ন কেন্দ্রে মব সৃষ্টি করে ভোটের ফল কারচুপি করেছে। আমরা অভিযোগ দিলেও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা চাই ভোট পুনর্গণনা করে জনগণ যার পক্ষে রায় দিয়েছে তা জানানো হোক।’

এ সময় অন্য দুই প্রার্থী সামসুজ্জামান সামু ও সাইফুল ইসলাম অভিযোগ করেন, নির্বাচনে জামায়াতের প্রার্থীরা পরিকল্পিতভাবে নিজেদের লোকজনকে পোলিং অফিসার হিসেবে নিয়োগ করেছেন। তারা আরও দাবি করেন, ভোট গণনার সময় কারচুপি ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। ভোট পুনর্গণনার দাবি না মানা পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন বলে জেলা প্রশাসককে জানান।

এর আগে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচনের পরদিন শুক্রবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট পুনর্গণনার আবেদন করেন রংপুর-৪ আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা। পরদিন শনিবার রংপুর-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম একই দাবিতে আবেদন করেন। আর আজ রোববার রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামুও ভোট পুনর্গণনার জন্য লিখিত আবেদন জমা দেন।

আরও পড়ুন  পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে, কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করা হয়নি: ইসি মাছউদ

রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান বলেন, উৎসবমুখর পরিবেশে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ছিল। আমরা মনে করি নির্বাচনী কার্যক্রম শতভাগ সফল এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, ভোট পুনর্গণনার জন্য তিনজন প্রার্থী লিখিত আবেদন করেছেন। তাদের আবেদনগুলো নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়েছে।নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশনা অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা হিসেবে যথাযথভাবে পালন করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১০

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১১

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১২

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৩

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৪

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৫

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৬

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১৭

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৮

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৯

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

২০