অনলাইন ডেস্ক
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে প্রতিপক্ষের বাড়ির সামনে ‘বাদ্য বাজিয়ে নাচ’, সংঘর্ষ-ভাঙচুর

নাটোরের লালপুর উপজেলার পাইপাড়া গ্রামে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা তাইফুল ইসলাম টিপুর এক সমর্থকের বাড়ির সামনে বাদ্য বাজিয়ে নাচানাচির পর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। তাছাড়া উপজেলার ওয়ালিয়া বাজারে সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী হওয়া ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারজানা শারমিন পুতুলের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী টিপুর সমর্থকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

 

এসব সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সোহাগ ও হাবিবুর নামের দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি মজিবর রহমান। এর আগে শনিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং একটি বাড়িতে অগ্নিসংযোগের পৃথক দুটি ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন- উপজেলার ওয়ালিয়া গ্রামের তৈইজাল (৪৬), কাজল (২৪) ও ছাব্বির (১৯)। তারা সবাই ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারজানা শারমিন পুতুলের সমর্থক। টিপু সমর্থকদের মধ্যে আহতরা হলেন- ওয়ালিয়া গ্রামের বিজয় আমিন (২৮), আউলিয়া (৫৫), আহমেদ (৩০) ও ইমরান হোসেনকে (২৭)।

আহতদের সবাইকে লালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজারে ফারজানা শারমিন পুতুলের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের কথা-কাটাকাটি হয়। তর্কের এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

অন্যদিকে একই সময়ে উপজেলার পাইপাড়া গ্রামের টিপু সমর্থক আব্দুল মান্নানের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে পুতুলের সমর্থকদের বিরুদ্ধে। ভুক্তভোগী আব্দুল মান্নান বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপির লোকজন মিছিল নিয়ে আমার বাড়ির সামনে এসে ব্যান্ড (ঢোল-বাজনা) বাজিয়ে নাচানাচি শুরু করে। এক পর্যায়ে তারা আমার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়দের সহায়তায় আমরা  আগুন নিভিয়েছি।

আরও পড়ুন  পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান

 

এদিকে রোববার দুপুরে স্বতন্ত্র প্রার্থী টিপু সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, নির্বাচন পরবর্তী সময়ে নারীসহ শতাধিক নেতাকর্মীকে মারধর করেছে ধানের শীষের প্রার্থীর সমর্থকরা। অনেকেই এখনও হাসপাতালে কাঁতরাচ্ছেন। পাইকপাড়া গ্রামের আব্দুল মান্নান নামের এক কর্মীর বাড়িতে অগ্নি-সংযোগ করা হয়েছে। অনেকের কাছে চাঁদা দাবি করা হচ্ছে।

তবে এসব অভিযোগ সত্য নয় বলে দাবি করে টিপুর সমর্থকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলেন প্রধান নির্বাচনী এজেন্ট হারুনার রশিদ পাপ্পু। তিনি বলেন বলেন, তাইফুল ইসলাম টিপুর লোকেরা বিভিন্ন স্থানে বিএনপির লোকেদের মারধর করছে। ওয়ালিয়ায় আমাদের তিনজন কর্মীকে মারধর করেছে। পাইক পাড়ার ঘটনাটিও মিথ্যা এবং সাজানো। এসব ঘটনার জন্য টিপুর লোকজন দায়ী।

ওসি মজিবর রহমান বলেন, সংঘর্ষে জড়িত থাকার ঘটনায় দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামিমসহ ঢাবির দুই হল ছাত্রদল নেতাকে অব্যাহতি

যে শাস্তি পেলেন দেরি করে অফিসে আসা সেই ৩ ভূমি কর্মকর্তা

লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন নামে এক কৃষকদল নেতা করলো চুরি

বন্ধ থাকা সরকারি পাটকলগুলো দ্রুত চালুর উদ্যোগ : প্রতিমন্ত্রী

সালিশে যুবককে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

কূটনীতিক ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তান সিরিজে ফিরছেন সাকিব, কী বলছে বাস্তবতা

এবার ইরানিদের পানিতে মারতে চাইছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যেভাবে রাশিয়ার ‘ভাড়াটে সেনা’ হয়ে লড়ছেন বাংলাদেশি যুবকরা

স্বামীকে হত্যা করে পালালেন টিকটকার আঁখি

১০

পেছাল ‘টক্সিক’ মুক্তির তারিখ

১১

প্লেব্যাক নিয়ে শ্রেয়ার কড়া বার্তা

১২

ঢাকার যেসব এলাকা আজ ভয়াবহ দূষিত

১৩

ঈদে আসছে জোভান-নীহার ‘গুডলাক’

১৪

ন্যাড়াবাহিনীর প্রধান নিহত

১৫

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

১৬

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক

১৮

তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৯

পুরোনো রাজনীতির বিপরীতে তরুণদের শক্ত চ্যালেঞ্জ

২০