অনলাইন ডেস্ক
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের নতুন সরকারের শপথ আজ

বাংলাদেশের নতুন সরকারের শপথ আজ

  • সামরুল হক, জামালপুর প্রতিনিধি:

জাতীয় রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আজ। বহুল প্রতীক্ষিত নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘ প্রায় দেড় বছর পর আবারও প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে সংসদ ভবন প্রাঙ্গণ। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি।

দুই ধাপে শপথ অনুষ্ঠান:মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দুই ধাপে।

সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের ভেতরে নির্ধারিত শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ গ্রহণ করবেন। শপথ অনুষ্ঠানটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত সদস্য এবং স্বতন্ত্র প্রার্থীরা পৃথকভাবে শপথ নেবেন। শপথ গ্রহণ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এ পর্বটি সম্পূর্ণ আনুষ্ঠানিক এবং সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে; এতে কোনো অতিথি উপস্থিত থাকবেন না।

 

দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ:
বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। এ উপলক্ষে সেখানে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে এবং প্রায় সাড়ে তিন হাজার অতিথির বসার ব্যবস্থা রাখা হয়েছে। আধুনিক সাউন্ড সিস্টেম, নিরাপত্তা বেষ্টনী, অতিথি অভ্যর্থনা কেন্দ্র ও গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা কর্নারসহ সকল আয়োজন সম্পন্ন হয়েছে।
সাধারণত মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বঙ্গভবন-এ অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার ব্যতিক্রমী সিদ্ধান্তে তা জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণেই আয়োজন করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, সংসদকেন্দ্রিক এ আয়োজন গণতান্ত্রিক চর্চার প্রতীক হিসেবেই বিশেষ তাৎপর্য বহন করছে।

আরও পড়ুন  জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, অংশ নিতে পারবেন না নির্বাচনে

 

দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতি:
জানা গেছে, শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় এক হাজার ২০০ অতিথি অংশ নিতে পারেন। দক্ষিণ প্লাজার অনুষ্ঠান ঘিরে কূটনৈতিক প্রটোকল অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিদেশি অতিথিদের আগমন শুরু হয়েছে।
বিদেশি অতিথিদের মধ্যে থাকছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালসহ দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের প্রতিনিধিদল। এছাড়া যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা-ও অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন।

 

তাদের উপস্থিতি নতুন সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ ও কূটনৈতিক গুরুত্বেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

কড়া নিরাপত্তা ও বিশেষ প্রস্তুতি;
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। একই সঙ্গে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে অতিথি ও আমন্ত্রিতরা নির্বিঘ্নে অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

 

রাজনৈতিক তাৎপর্য:
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের শপথ গ্রহণ কেবল সাংবিধানিক আনুষ্ঠানিকতা নয়; এটি গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রতীক। সংসদ ভবন প্রাঙ্গণে বৃহৎ পরিসরে এ আয়োজন নতুন সরকারের আত্মপ্রকাশকে আরও তাৎপর্যমণ্ডিত করে তুলেছে।

সব মিলিয়ে আজকের দিনটি দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। নতুন সরকার দেশ পরিচালনায় কী নীতি ও কর্মপরিকল্পনা গ্রহণ করে—তা নিয়েই এখন দেশবাসীর প্রত্যাশা ও

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০